Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা সিসিক প্রশাসকের তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর,আহত ৩ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

ভিজিএফের কার্ড নিয়ে সংঘর্ষ বিএনপির ৫০ কর্মী আহত

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫১০ Time View

ঈদুল ফিতরে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ভিজিএফের কার্ড নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এই সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে তা চলে রাত ১০টা পর্যন্ত।
গতকাল শুক্রবার এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। ঘটনাস্থল থেকে আটক ১৯ জনকে পুলিশ এসব মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আহত ব্যক্তিরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে চর গোলকনগর গ্রামের বাসিন্দা ও মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মণ্ডলের সঙ্গে যুবদল নেতা শামীম লস্করের সামাজিক বিরোধ চলছে। ইউনিয়ন পরিষদ থেকে ৪ নম্বর ওয়ার্ডের সরকার নির্ধারিত ভিজিএফের কার্ড সায়েম মণ্ডল নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে ওই কার্ডের ভাগ দাবি করেন শামীম লস্কর। সায়েম মণ্ডল এসব দিতে রাজি হননি। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামবাসী আলোচনায় বসেন। সেখানেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫০ জন আহত হন। তাদের মধ্যে সানোয়ার মোল্যা, শরিফুল ইসলাম, রাবিউল ইসলাম, তোয়াজ উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, কারীউল্লাহ, আলফাজ লস্কর, তপন জোয়ার্দ্দার ও আরজেনের নাম জানা গেছে। যুবদল নেতা শামীম লস্কর অভিযোগ করেন, ৪ নম্বর ওয়ার্ডে বিতরণের জন্য ভিজিএফের ১৫০টি কার্ড ইউনিয়ন পরিষদ থেকে আনেন সায়েম মণ্ডল। দুজনেরই চর গোলকনগর গ্রামে সামাজিক দল রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি কিছু কার্ড দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। তিনি (শামীম) সন্ধ্যায় চরিয়ারবিল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সায়েমের সমর্থকরা ধাওয়া করেন। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সায়েম মণ্ডলের ভাষ্য, ১৫০টি ভিজিএফের কার্ড থেকে তিনি ৭৫টি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবি মণ্ডলকে ৭৫টি দিয়েছেন। সামাজিক দলের মাতবরদের ডেকে কার্ডগুলো বিতরণ করিয়েছেন। শামীম বৃহস্পতিবার অতিরিক্ত কার্ড দাবি করেন। তিনি না দিতে পারায় সারাদিন মহড়া দিয়ে সন্ধ্যায় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্যা বলেন, ঘটনাস্থল থেকে ১৯ জনকে আটক করা হয়। শুক্রবার দুই পক্ষই মামলা করেছে। এসব মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপি-জামায়াত মারামারি
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মারামারিতে আটজন আহত হয়েছেন। সদর উপজেলার মাধবপুরে শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুনঃ  ইবি শিক্ষক আসমা সাদিয়া হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ

ভিজিএফের কার্ড নিয়ে সংঘর্ষ বিএনপির ৫০ কর্মী আহত

Update Time : ০১:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ঈদুল ফিতরে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ভিজিএফের কার্ড নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এই সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে তা চলে রাত ১০টা পর্যন্ত।
গতকাল শুক্রবার এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। ঘটনাস্থল থেকে আটক ১৯ জনকে পুলিশ এসব মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আহত ব্যক্তিরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে চর গোলকনগর গ্রামের বাসিন্দা ও মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মণ্ডলের সঙ্গে যুবদল নেতা শামীম লস্করের সামাজিক বিরোধ চলছে। ইউনিয়ন পরিষদ থেকে ৪ নম্বর ওয়ার্ডের সরকার নির্ধারিত ভিজিএফের কার্ড সায়েম মণ্ডল নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে ওই কার্ডের ভাগ দাবি করেন শামীম লস্কর। সায়েম মণ্ডল এসব দিতে রাজি হননি। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামবাসী আলোচনায় বসেন। সেখানেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫০ জন আহত হন। তাদের মধ্যে সানোয়ার মোল্যা, শরিফুল ইসলাম, রাবিউল ইসলাম, তোয়াজ উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, কারীউল্লাহ, আলফাজ লস্কর, তপন জোয়ার্দ্দার ও আরজেনের নাম জানা গেছে। যুবদল নেতা শামীম লস্কর অভিযোগ করেন, ৪ নম্বর ওয়ার্ডে বিতরণের জন্য ভিজিএফের ১৫০টি কার্ড ইউনিয়ন পরিষদ থেকে আনেন সায়েম মণ্ডল। দুজনেরই চর গোলকনগর গ্রামে সামাজিক দল রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি কিছু কার্ড দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। তিনি (শামীম) সন্ধ্যায় চরিয়ারবিল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সায়েমের সমর্থকরা ধাওয়া করেন। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সায়েম মণ্ডলের ভাষ্য, ১৫০টি ভিজিএফের কার্ড থেকে তিনি ৭৫টি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবি মণ্ডলকে ৭৫টি দিয়েছেন। সামাজিক দলের মাতবরদের ডেকে কার্ডগুলো বিতরণ করিয়েছেন। শামীম বৃহস্পতিবার অতিরিক্ত কার্ড দাবি করেন। তিনি না দিতে পারায় সারাদিন মহড়া দিয়ে সন্ধ্যায় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্যা বলেন, ঘটনাস্থল থেকে ১৯ জনকে আটক করা হয়। শুক্রবার দুই পক্ষই মামলা করেছে। এসব মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপি-জামায়াত মারামারি
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মারামারিতে আটজন আহত হয়েছেন। সদর উপজেলার মাধবপুরে শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুনঃ  দোকানদার ভাড়া দেন ৫০ হাজার, কর্তৃপক্ষ পায় মাত্র ১২০০ টাকা