Dhaka ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ১২৬, মৃত্যু ১ ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট শুরু নভেম্বরে বড় সুখবর! বিনা খরচে ভাষা শিখে জাপানে চাকরির সুযোগ সিলেটে ‘পরকীয়ার জেরে’ ব্যবসায়ী হত্যাকাণ্ড প্রশাসনে রদবদল, ২ ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি সুখবর! বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১

অপেক্ষায় সাকিব

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫৩২ Time View

পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। এরই মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে। ফলে সাকিব কবে এবং কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, তা এখনো অনিশ্চিত।সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক নিজেই তার ফেরার বিষয়ে কথা বলেছেন। প্রায় দেড় বছরজাতীয় দলের বাইরে থাকা সাকিব বলেন, ‘আশা করি ফিরতে পারব। আসলে সব বিষয়ই এখন আইনি জটিলতায় আটকে আছে। এগুলো সমাধানের চেষ্টা চলছে। আমার মনে হয় বিসিবি এখন পর্যন্ত আন্তরিক রয়েছে। তাদের আন্তরিকতা যদি আরও একটু বাড়ে, তাহলে হয়তো বিষয়গুলো আরও দ্রুত সমাধান করা সম্ভব হবে।’

আইনি জটিলতা কাটলেই দ্রুত দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি আইনি, এ ধরনের অভিজ্ঞতা আমার আগে ছিল না। তাই কত সময় লাগবে, তা বলা কঠিন। আমরা আসলে অপেক্ষা করছি। আইনি সমস্যাগুলো সমাধান হয়ে গেলে যত দ্রুত সম্ভব দেশে ফিরব। যেদিন সমাধান হবে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তার পরদিনই চলে আসব।’ আলোচনার একপর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েও কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘আমি ওকে আগেও খেলেছি, সিপিএলে খেলেছি। ওর অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। খেলতে খেলতে কিছুটা মানিয়ে নেওয়া সম্ভব।’

আরও পড়ুনঃ  প্রেম নয়, বাসা ভাড়ার টাকা জোগাড়ে চুরি; ধরা পড়ে একে একে তিন খুন!
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

সিলেটে ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ১২৬, মৃত্যু ১

অপেক্ষায় সাকিব

Update Time : ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। এরই মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে। ফলে সাকিব কবে এবং কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, তা এখনো অনিশ্চিত।সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক নিজেই তার ফেরার বিষয়ে কথা বলেছেন। প্রায় দেড় বছরজাতীয় দলের বাইরে থাকা সাকিব বলেন, ‘আশা করি ফিরতে পারব। আসলে সব বিষয়ই এখন আইনি জটিলতায় আটকে আছে। এগুলো সমাধানের চেষ্টা চলছে। আমার মনে হয় বিসিবি এখন পর্যন্ত আন্তরিক রয়েছে। তাদের আন্তরিকতা যদি আরও একটু বাড়ে, তাহলে হয়তো বিষয়গুলো আরও দ্রুত সমাধান করা সম্ভব হবে।’

আইনি জটিলতা কাটলেই দ্রুত দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি আইনি, এ ধরনের অভিজ্ঞতা আমার আগে ছিল না। তাই কত সময় লাগবে, তা বলা কঠিন। আমরা আসলে অপেক্ষা করছি। আইনি সমস্যাগুলো সমাধান হয়ে গেলে যত দ্রুত সম্ভব দেশে ফিরব। যেদিন সমাধান হবে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তার পরদিনই চলে আসব।’ আলোচনার একপর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েও কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘আমি ওকে আগেও খেলেছি, সিপিএলে খেলেছি। ওর অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। খেলতে খেলতে কিছুটা মানিয়ে নেওয়া সম্ভব।’

আরও পড়ুনঃ  সিলেটে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা নিয়ে যা বললেন প্রবাসীকল্যান মন্ত্রী