Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা সিসিক প্রশাসকের তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর,আহত ৩ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

কক্সবাজারে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫০৯ Time View

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন। তিনি বলেন, চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সামনে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ৩ পর্যটক গুরুতর আহত হন। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটকদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- ঢাকার উত্তরখানের আটিপাড়ার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ বলেন, দুর্ঘটনার পর লাল সবুজ পরিবহনের চালক পালিয়েছেন। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। আহত অন্য পর্যটক চিকিৎসাধীন। তার নাম জানা যায়নি।

আরও পড়ুনঃ  সোবহানীঘাটে র‍্যাব-৯ এর অভিযান: ক্রয় রশিদ না রাখায় ১২ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কক্সবাজারে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

Update Time : ১২:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন। তিনি বলেন, চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সামনে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ৩ পর্যটক গুরুতর আহত হন। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটকদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- ঢাকার উত্তরখানের আটিপাড়ার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ বলেন, দুর্ঘটনার পর লাল সবুজ পরিবহনের চালক পালিয়েছেন। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। আহত অন্য পর্যটক চিকিৎসাধীন। তার নাম জানা যায়নি।

আরও পড়ুনঃ  দোকানদার ভাড়া দেন ৫০ হাজার, কর্তৃপক্ষ পায় মাত্র ১২০০ টাকা