Dhaka ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বিদায়ী সংবর্ধনার সময় আবেগপ্রবণ রুবেল, বিশেষ স্মরণ ৩ ব্যক্তিকে

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫০২ Time View

৪ বছর দলের বাইরে থাকার পর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে রুবেলকে সংবর্ধনা দেয় বিসিবি। সেখানে পরিবার নিয়ে হাজির হন ৩৬ বছর বয়সী সদ্য সাবেক ক্রিকেটার।রুবেল বলেন, ‘অবসরের ঘোষণা দেওয়ার পরবর্তী সময়ে তামিম ইকবাল ফোন দেয়, বলে রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। যে বিষয় আমার জন্য খুব গর্বের ও আনন্দের ছিল। আজ এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, এত সুন্দরভাবে সম্মানিত করেছে, এজন্য বোর্ড ও বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাই।

‘এরপর রুবেল জানান, ‘একটা মানুষের কথা না বললেই নয়, যে মানুষের অবদান অন্যরকম এই রুবেল হোসেন হওয়ার পেছনে… পেসার হান্ট থেকে নিয়ে এসে আমাকে ওপরে উঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন, প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার। স্যারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। স্যারের ভবিষ্যতের জন্য শুভকামনা এবং উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। স্কুল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সব কোচ, ফিজিও এমনকি গ্রাউন্ডসম্যান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাকে সবসময় সাহস দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, পাশে ছিলেন।’

বাবা মায়ের স্মৃতিচারণ করে রুবেল ধন্যবাদ জানান সমর্থকদেরও, ‘আজ এখানে দাঁড়াতে পেরেছি ২ জন মানুষের জন্য, আমার বাবা-মা। আমি তাদের আজ খুব মিস করছি। আমার বন্ধুবান্ধব যারা আমার বিপদে, খারাপ সময়ে পাশে ছিল; মিডিয়া কর্মী; যারা আমাকে উৎসাহ যুগিয়েছেন- আমার ভক্ত; সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার শেষ জীবন পর্যন্ত এভাবে পাশে থাকবেন, অনুরোধ থাকবে।’

আরও পড়ুনঃ  বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
Tag :

Canlı casino deneyimi: Pinco casino ile gerçek zamanlı heyecan

বিদায়ী সংবর্ধনার সময় আবেগপ্রবণ রুবেল, বিশেষ স্মরণ ৩ ব্যক্তিকে

Update Time : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

৪ বছর দলের বাইরে থাকার পর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে রুবেলকে সংবর্ধনা দেয় বিসিবি। সেখানে পরিবার নিয়ে হাজির হন ৩৬ বছর বয়সী সদ্য সাবেক ক্রিকেটার।রুবেল বলেন, ‘অবসরের ঘোষণা দেওয়ার পরবর্তী সময়ে তামিম ইকবাল ফোন দেয়, বলে রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। যে বিষয় আমার জন্য খুব গর্বের ও আনন্দের ছিল। আজ এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, এত সুন্দরভাবে সম্মানিত করেছে, এজন্য বোর্ড ও বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাই।

‘এরপর রুবেল জানান, ‘একটা মানুষের কথা না বললেই নয়, যে মানুষের অবদান অন্যরকম এই রুবেল হোসেন হওয়ার পেছনে… পেসার হান্ট থেকে নিয়ে এসে আমাকে ওপরে উঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন, প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার। স্যারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। স্যারের ভবিষ্যতের জন্য শুভকামনা এবং উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। স্কুল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সব কোচ, ফিজিও এমনকি গ্রাউন্ডসম্যান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাকে সবসময় সাহস দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, পাশে ছিলেন।’

বাবা মায়ের স্মৃতিচারণ করে রুবেল ধন্যবাদ জানান সমর্থকদেরও, ‘আজ এখানে দাঁড়াতে পেরেছি ২ জন মানুষের জন্য, আমার বাবা-মা। আমি তাদের আজ খুব মিস করছি। আমার বন্ধুবান্ধব যারা আমার বিপদে, খারাপ সময়ে পাশে ছিল; মিডিয়া কর্মী; যারা আমাকে উৎসাহ যুগিয়েছেন- আমার ভক্ত; সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার শেষ জীবন পর্যন্ত এভাবে পাশে থাকবেন, অনুরোধ থাকবে।’

আরও পড়ুনঃ  কক্সবাজারে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত