Dhaka ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

চমক দেখালো আরব আমিরাতের দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত প্রতিষ্ঠান দুটি এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।

উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে এবার শতভাগ পাসের সাফল্য এসেছে। বিজ্ঞান বিভাগের ২৪ জন ও বিজনেস স্টাডিজ বিভাগের ১৯ জনসহ মোট ৪৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।

ফলাফলে প্রতিষ্ঠানটির ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ‘এ’ গ্রেড পেয়েছেন ২৮ জন, ‘এ মাইনাস’ ৪ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছেন ২ জন। তবে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ।

এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ‘এ’ গ্রেড পেয়েছেন ১৫ জন, ‘এ মাইনাস’ ১৭ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছেন ৩ জন।

প্রবাসের মাটিতে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা মনে করছেন, বিদেশের মাটিতে বাংলা ও বাংলাদেশি শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  এসএসসিতে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ৩১২
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

চমক দেখালো আরব আমিরাতের দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান

Update Time : ০৩:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত প্রতিষ্ঠান দুটি এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।

উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে এবার শতভাগ পাসের সাফল্য এসেছে। বিজ্ঞান বিভাগের ২৪ জন ও বিজনেস স্টাডিজ বিভাগের ১৯ জনসহ মোট ৪৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।

ফলাফলে প্রতিষ্ঠানটির ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ‘এ’ গ্রেড পেয়েছেন ২৮ জন, ‘এ মাইনাস’ ৪ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছেন ২ জন। তবে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ।

এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ‘এ’ গ্রেড পেয়েছেন ১৫ জন, ‘এ মাইনাস’ ১৭ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছেন ৩ জন।

প্রবাসের মাটিতে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা মনে করছেন, বিদেশের মাটিতে বাংলা ও বাংলাদেশি শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. শহীদুল আলম