Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিরাইয়ে নদী থেকে নারীর লাশ উদ্ধার মাদরাসা শিক্ষকই ধ র্ষ ণের শিকার ১১ বছরের শি শু টির নবজাতকের বাবা আলোচিত শি.শু আছিয়া ধ র্ষ ণ ও হত্যা মামলায় রায় আজ ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা সিসিক প্রশাসকের তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর,আহত ৩

চিরকুমার থাকার কারণ জানালেন অক্ষয় খান্না

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের প্রশংসা পেলেও ব্যক্তিগত জীবনে বিয়ে ও সংসার নিয়ে তাঁর কোনো পরিকল্পনা নেই। জীবনের এই পর্যায়ে একাই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেতা। এমনকি ভবিষ্যতেও বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে না করার কারণ ব্যাখ্যা করেন অক্ষয়। অভিনেতার মতে, বিয়ে মানে অন্য একজন মানুষের সঙ্গে নিজের জীবন ভাগ করে নেওয়া। কিন্তু নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে তুলে দেওয়ার ইচ্ছা তাঁর নেই।

অক্ষয় বলেন, বিয়ে অত্যন্ত বড় একটি দায়িত্ব। তাই এই দায়িত্ব নেওয়ার জন্য কেউ পুরোপুরি প্রস্তুত না থাকলে তাঁর বিয়ে করা উচিত নয়। নিজের ক্ষেত্রে তিনি মনে করেন, একা থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

শুধু বিয়ে নয়, সন্তান দত্তক নেওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অক্ষয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি অবিবাহিত এবং কোনো পারিবারিক দায়িত্ব নেই। এমন জীবনযাপন করতে চান না, যেখানে অন্য কারও প্রতি দায়িত্বশীল হওয়ার বাধ্যবাধকতা থাকবে।

অভিনেতার মতে, নিজের মতো করে জীবনযাপন করেই তিনি সুখী। তাই বয়স বাড়লেও বিয়ে করে সংসারী হওয়ার চেয়ে একাই থাকার সিদ্ধান্তকে বেশি স্বাচ্ছন্দ্যের মনে করছেন তিনি।

বলিউডে অক্ষয় খান্নার সমসাময়িক অনেক অভিনেতাই বিয়ে করে সংসারী হয়েছেন। তবে ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন অক্ষয়। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত স্বাধীনতাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুনঃ  ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

দিরাইয়ে নদী থেকে নারীর লাশ উদ্ধার

চিরকুমার থাকার কারণ জানালেন অক্ষয় খান্না

Update Time : ০৫:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের প্রশংসা পেলেও ব্যক্তিগত জীবনে বিয়ে ও সংসার নিয়ে তাঁর কোনো পরিকল্পনা নেই। জীবনের এই পর্যায়ে একাই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেতা। এমনকি ভবিষ্যতেও বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে না করার কারণ ব্যাখ্যা করেন অক্ষয়। অভিনেতার মতে, বিয়ে মানে অন্য একজন মানুষের সঙ্গে নিজের জীবন ভাগ করে নেওয়া। কিন্তু নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে তুলে দেওয়ার ইচ্ছা তাঁর নেই।

অক্ষয় বলেন, বিয়ে অত্যন্ত বড় একটি দায়িত্ব। তাই এই দায়িত্ব নেওয়ার জন্য কেউ পুরোপুরি প্রস্তুত না থাকলে তাঁর বিয়ে করা উচিত নয়। নিজের ক্ষেত্রে তিনি মনে করেন, একা থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

শুধু বিয়ে নয়, সন্তান দত্তক নেওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অক্ষয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি অবিবাহিত এবং কোনো পারিবারিক দায়িত্ব নেই। এমন জীবনযাপন করতে চান না, যেখানে অন্য কারও প্রতি দায়িত্বশীল হওয়ার বাধ্যবাধকতা থাকবে।

অভিনেতার মতে, নিজের মতো করে জীবনযাপন করেই তিনি সুখী। তাই বয়স বাড়লেও বিয়ে করে সংসারী হওয়ার চেয়ে একাই থাকার সিদ্ধান্তকে বেশি স্বাচ্ছন্দ্যের মনে করছেন তিনি।

বলিউডে অক্ষয় খান্নার সমসাময়িক অনেক অভিনেতাই বিয়ে করে সংসারী হয়েছেন। তবে ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন অক্ষয়। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত স্বাধীনতাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুনঃ  সিলেটের ২৪ জনসহ ২৯ বাংলাদেশি মিশরে উদ্ধার, সাগরে প্রাণ গেল আরও ৯ জনের