Dhaka ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী ফার্মেসিতে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, জামায়াতকর্মী আটক ৫ হাজার ইয়াবাসহ এএসআই হাতেনাতে ধরা ১৩ মাসেও সাজিদের ফোনের লক খুলতে পারেনি সিআইডি!

জানালা দিয়ে পানি চেয়ে দুই শিশুর কান্না, ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তাঁর দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহাম্মেদ শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোববার (২৩ আগস্ট) সকালে শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইশরাত জাহান ওই ফ্ল্যাটে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তাঁর ১০ বছর বয়সী একটি মেয়ে ও পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইছিল এবং কান্নাকাটি করছিল। বিষয়টি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে ভবনের মালিকপক্ষকে জানানো হলে ফ্ল্যাটের মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান তারা।

একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করা হয়। পরে ফ্ল্যাটের একটি কক্ষে এক নারীর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। এরপর জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অবস্থান শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, জানালা দিয়ে দুই শিশু পানি চাইছিল। পরে স্থানীয়রা গিয়ে দরজার তালা ভেঙে তাদের উদ্ধার করেন। ভেতরে ঢুকে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

দুই শিশুকে উদ্ধারের পর তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং গৃহবধূর কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুনঃ  রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা

জানালা দিয়ে পানি চেয়ে দুই শিশুর কান্না, ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

Update Time : ০৫:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তাঁর দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহাম্মেদ শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোববার (২৩ আগস্ট) সকালে শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইশরাত জাহান ওই ফ্ল্যাটে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তাঁর ১০ বছর বয়সী একটি মেয়ে ও পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইছিল এবং কান্নাকাটি করছিল। বিষয়টি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে ভবনের মালিকপক্ষকে জানানো হলে ফ্ল্যাটের মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান তারা।

একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করা হয়। পরে ফ্ল্যাটের একটি কক্ষে এক নারীর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। এরপর জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অবস্থান শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, জানালা দিয়ে দুই শিশু পানি চাইছিল। পরে স্থানীয়রা গিয়ে দরজার তালা ভেঙে তাদের উদ্ধার করেন। ভেতরে ঢুকে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

দুই শিশুকে উদ্ধারের পর তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং গৃহবধূর কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুনঃ  চার বছর ধরে লন্ডনে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত পদে আপন ভাই; নিচ্ছেন নিয়মিত বেতন