Dhaka ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা কবে হতে পারে, জানালেন সিইসি

  • desk news
  • Update Time : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫৪৫ Time View

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বন্যা, দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা; এ ধরনের বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করতে হবে এবং সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। সিইসি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্থানীয় নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি জানিয়েছেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি কাজ করতে চান। প্রধানমন্ত্রীও একই লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে রাষ্ট্রপতি জানিয়েছেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, স্থানীয় নির্বাচন ও উপনির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে কমিশনের কোনো ঘাটতি নেই। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রকিউরমেন্ট বা ক্রয়সংক্রান্ত বিষয়েও কোনো ঘাটতি নেই। ফলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের প্রস্তুতিতে কোনো সমস্যা নেই।

সিইসি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসীদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন আয়োজনের সময় নির্ধারণে কমিশনের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়। এর মধ্যে বন্যা, দুর্গাপূজা ও স্কুলের পরীক্ষা রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, চলতি বছরের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করতে হবে। এ জন্য যেকোনোভাবে সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।

আরও পড়ুনঃ  বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা কবে হতে পারে, জানালেন সিইসি

Update Time : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬