Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

বঁটি দিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন করলেন শিক্ষক ছেলে

যশোরে পারিবারিক বিরোধের জেরে মাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। একপর্যায়ে বঁটির আঘাতে মায়ের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম (৫৮) বাজে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত তার ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন (৪০)। তিনি লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন এর আগে দুটি বিয়ে করেছিলেন। দাম্পত্য কলহের জেরে দুই স্ত্রীর সঙ্গেই তার বিবাহবিচ্ছেদ হয়। এসব বিচ্ছেদের জন্য মামুন তার মাকে দায়ী করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার আগেও বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, মামুন দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকতেন। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে ফেরেন। বিকেলে মায়ের সঙ্গে কথা বলার সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলায় একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে মামুন সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

বঁটি দিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন করলেন শিক্ষক ছেলে

Update Time : ০৩:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

যশোরে পারিবারিক বিরোধের জেরে মাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। একপর্যায়ে বঁটির আঘাতে মায়ের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম (৫৮) বাজে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত তার ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন (৪০)। তিনি লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন এর আগে দুটি বিয়ে করেছিলেন। দাম্পত্য কলহের জেরে দুই স্ত্রীর সঙ্গেই তার বিবাহবিচ্ছেদ হয়। এসব বিচ্ছেদের জন্য মামুন তার মাকে দায়ী করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার আগেও বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, মামুন দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকতেন। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে ফেরেন। বিকেলে মায়ের সঙ্গে কথা বলার সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলায় একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে মামুন সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার