Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদিত পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যত হবে

  • desk news
  • Update Time : ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫৩৫ Time View

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতিক্ষিত ৯ম জাতীয় বেতন স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে তা অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

এর আগে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, পরিকল্পনা অনুযায়ী নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। পরের বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছিল। এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকরের সুপারিশ করা হতে পারে।

অষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

নতুন পে-স্কেল বাস্তবায়ন তদারকির জন্য ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে ওই কমিটির প্রধান করা হয়।

আরও পড়ুনঃ  সিলেটে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গলা-মাথায় ধারালো অস্ত্রের আঘাত; আটক ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

অনুমোদিত পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যত হবে

Update Time : ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতিক্ষিত ৯ম জাতীয় বেতন স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে তা অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

এর আগে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, পরিকল্পনা অনুযায়ী নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। পরের বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছিল। এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকরের সুপারিশ করা হতে পারে।

অষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

নতুন পে-স্কেল বাস্তবায়ন তদারকির জন্য ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে ওই কমিটির প্রধান করা হয়।

আরও পড়ুনঃ  ১১ বছর পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি