Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি ভাড়া বাসার কক্ষ থেকে তিনজনের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশু সন্তান থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ওই বাসার মালিক হাজী হযরত আলী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কথিত ওই স্বামী-স্ত্রী গত ৯ আগস্ট নতুন ভাড়াটিয়া হিসেবে বাসাটিতে ওঠেন। এরপর থেকেই তাঁদের ঘরের দরজা-জানালা বেশির ভাগ সময় বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে ভেতর থেকে তিনটি পচাগলা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) ফরেনসিক টিম কাজ করছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করা, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও প্রাথমিক তদন্তের তথ্য পর্যালোচনা করে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, উদ্ধার করা এক পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার

Update Time : ০৫:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি ভাড়া বাসার কক্ষ থেকে তিনজনের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশু সন্তান থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ওই বাসার মালিক হাজী হযরত আলী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কথিত ওই স্বামী-স্ত্রী গত ৯ আগস্ট নতুন ভাড়াটিয়া হিসেবে বাসাটিতে ওঠেন। এরপর থেকেই তাঁদের ঘরের দরজা-জানালা বেশির ভাগ সময় বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে ভেতর থেকে তিনটি পচাগলা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) ফরেনসিক টিম কাজ করছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করা, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও প্রাথমিক তদন্তের তথ্য পর্যালোচনা করে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, উদ্ধার করা এক পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে পেঁয়াজ ব্যবসায়ীর গলা.কাটা মরদেহ উদ্ধার