Dhaka ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ

পুলিশ সদস্যের স্ত্রীকে ধ র্ষ ণ, আসামীর যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ প্রকাশ আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ জানান, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে ডুলাহাজারা সাফারি পার্কে কর্মরত এক টুরিস্ট পুলিশ সদস্যের বাড়িতে পারভেজ ও তার সহযোগীরা হানা দেন। ডাকাতির পর তারা ওই পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেন।

ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পারভেজকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত তৈরি হবে বলে আশাবাদী ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ

পুলিশ সদস্যের স্ত্রীকে ধ র্ষ ণ, আসামীর যাবজ্জীবন

Update Time : ০৬:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ প্রকাশ আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ জানান, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে ডুলাহাজারা সাফারি পার্কে কর্মরত এক টুরিস্ট পুলিশ সদস্যের বাড়িতে পারভেজ ও তার সহযোগীরা হানা দেন। ডাকাতির পর তারা ওই পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেন।

ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পারভেজকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত তৈরি হবে বলে আশাবাদী ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী