Dhaka ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায়

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের গবেষক ও উদ্ভাবকদের তৈরি নতুন প্রযুক্তি ও ধারণাগুলোকে শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক উৎপাদনে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনের এ মেলায় দেশের বিভিন্ন খাতের উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, শিক্ষাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে নতুন প্রযুক্তির জন্য অর্থায়ন, নীতিগত সহায়তা এবং বাজার তৈরির সুযোগ সৃষ্টি করতে চাওয়া হচ্ছে।

মেলায় দেশের সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী, স্বতন্ত্র গবেষক, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও অংশগ্রহণ রয়েছে।

প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে তৈরি এক হাজারের বেশি উদ্ভাবনী প্রকল্প ও ধারণা মেলায় প্রদর্শন করা হচ্ছে।

উদ্ভাবকদের জন্য সহায়তা বাড়ানোর গুরুত্ব

সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে মেধাবী তরুণ ও গবেষকদের কাছ থেকে নিয়মিত নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা আসছে। তবে অর্থায়নের সংকট, নীতিগত জটিলতা, প্রাতিষ্ঠানিক সহযোগিতার ঘাটতি এবং মেধাস্বত্ব সংরক্ষণের সীমাবদ্ধতার কারণে অনেক উদ্ভাবন বাণিজ্যিক পর্যায়ে যেতে পারে না।

এসব বাধা কমিয়ে উদ্ভাবকদের গবেষণা ও পণ্যকে বাজারের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি বিনিয়োগের সুযোগ তৈরি করাই এবারের মেলার অন্যতম লক্ষ্য।

স্বাস্থ্য উদ্ভাবন নিয়ে বিশেষ আয়োজন

মেলার দ্বিতীয় দিন রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা নিয়ে একটি বিশেষ আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত হবে।

‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এই আয়োজনে কম খরচে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুনঃ  ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট শুরু নভেম্বরে

সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের।

মেলার কৌশলগত অংশীদার হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) যুক্ত রয়েছে। আর কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

Tag :
জনপ্রিয় পোস্ট

সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দেশের গবেষক ও উদ্ভাবকদের তৈরি নতুন প্রযুক্তি ও ধারণাগুলোকে শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক উৎপাদনে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনের এ মেলায় দেশের বিভিন্ন খাতের উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, শিক্ষাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে নতুন প্রযুক্তির জন্য অর্থায়ন, নীতিগত সহায়তা এবং বাজার তৈরির সুযোগ সৃষ্টি করতে চাওয়া হচ্ছে।

মেলায় দেশের সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী, স্বতন্ত্র গবেষক, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও অংশগ্রহণ রয়েছে।

প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে তৈরি এক হাজারের বেশি উদ্ভাবনী প্রকল্প ও ধারণা মেলায় প্রদর্শন করা হচ্ছে।

উদ্ভাবকদের জন্য সহায়তা বাড়ানোর গুরুত্ব

সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে মেধাবী তরুণ ও গবেষকদের কাছ থেকে নিয়মিত নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা আসছে। তবে অর্থায়নের সংকট, নীতিগত জটিলতা, প্রাতিষ্ঠানিক সহযোগিতার ঘাটতি এবং মেধাস্বত্ব সংরক্ষণের সীমাবদ্ধতার কারণে অনেক উদ্ভাবন বাণিজ্যিক পর্যায়ে যেতে পারে না।

এসব বাধা কমিয়ে উদ্ভাবকদের গবেষণা ও পণ্যকে বাজারের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি বিনিয়োগের সুযোগ তৈরি করাই এবারের মেলার অন্যতম লক্ষ্য।

স্বাস্থ্য উদ্ভাবন নিয়ে বিশেষ আয়োজন

মেলার দ্বিতীয় দিন রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা নিয়ে একটি বিশেষ আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত হবে।

‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এই আয়োজনে কম খরচে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুনঃ  রাশিয়ার আকাশে একসঙ্গে দুই সূর্য