Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি, সেপ্টেম্বরেই ৬০ মৃত্যু

দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই মারা গেছেন ৬০ জন। আগস্ট মাসে ডেঙ্গুতে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

গত এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে ঢাকায় ৩৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। এ বিভাগে এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সময়ে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে জ্বরের সঙ্গে পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

আরও পড়ুনঃ  ত্বকের উজ্জ্বলতা ফেরাতে যেভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা
Tag :
জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু পরিস্থিতির অবনতি, সেপ্টেম্বরেই ৬০ মৃত্যু

Update Time : ০৬:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই মারা গেছেন ৬০ জন। আগস্ট মাসে ডেঙ্গুতে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

গত এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে ঢাকায় ৩৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। এ বিভাগে এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সময়ে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে জ্বরের সঙ্গে পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ নিয়ে প্রশ্ন, শিক্ষাগত যোগ্যতা ও আইন লঙ্ঘনের অভিযোগ