Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী?

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ আবু তৈয়ব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জিন্নাহর ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য করতে করতে সেটি ভেঙে ফেলছেন। পরে ওই ব্যক্তিকে আবু তৈয়ব হিসেবে শনাক্ত করা হয়।

জানা গেছে, আবু তৈয়ব ২০০১-০২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে ভর্তি হন। ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। তবে নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।

এর আগে রোববার সংস্কারকাজ শেষ হওয়ার পর ডাকসুর সংগ্রহশালা আবার খুলে দেওয়া হয়। সেখানে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।

ছবিগুলোর একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জিন্নাহর বক্তব্যের সময়ের। ওই বক্তব্যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে একমাত্র ভাষা করার পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি।

সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। এর পরদিনই সংগ্রহশালায় ছবিটি ভাঙচুরের ঘটনা ঘটল।

ঘটনাটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন নজর রয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার
Tag :
জনপ্রিয় পোস্ট

জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী?

Update Time : ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ আবু তৈয়ব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জিন্নাহর ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য করতে করতে সেটি ভেঙে ফেলছেন। পরে ওই ব্যক্তিকে আবু তৈয়ব হিসেবে শনাক্ত করা হয়।

জানা গেছে, আবু তৈয়ব ২০০১-০২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে ভর্তি হন। ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। তবে নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।

এর আগে রোববার সংস্কারকাজ শেষ হওয়ার পর ডাকসুর সংগ্রহশালা আবার খুলে দেওয়া হয়। সেখানে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।

ছবিগুলোর একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জিন্নাহর বক্তব্যের সময়ের। ওই বক্তব্যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে একমাত্র ভাষা করার পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি।

সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। এর পরদিনই সংগ্রহশালায় ছবিটি ভাঙচুরের ঘটনা ঘটল।

ঘটনাটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন নজর রয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলম সিলেট আসছেন আগামীকাল