Dhaka ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট সফর শেষে বঙ্গভবনে ফিরছেন রাষ্ট্রপতি নানা বাড়ি বেড়াতে এসে বাসচাপায় নি হ ত ৬ বছরের ছোট্ট মাহির সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লাখ টাকা সহায়তা নাগরিক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট সিলেট মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে হঠাৎ চলে গেল বিদ্যুৎ রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন সিলেট মহানগর বিএনপির অপহরণের পর ধ র্ষ ণ: লজ্জা সইতে না পেরে স্কুলছাত্রীর আ.ত্মহ.ত্যা, গ্রেফতার ২ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃ.ত্যুদণ্ড সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট সফর শুরু রাষ্ট্রপতির

মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট সফর শুরু রাষ্ট্রপতির

সিলেট সফরে এসে পথে পথে মানুষের অভ্যর্থনা পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে নিরাপত্তার মধ্য দিয়ে সার্কিট হাউজের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় বিমানবন্দর সড়ক থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় মানুষ ও বিএনপির নেতাকর্মীরা রাস্তার পাশে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর সড়ক, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার ও বন্দরবাজার হয়ে এগিয়ে যায়। এ সময় বিভিন্ন স্থানে তাঁকে স্বাগত জানাতে মানুষের উপস্থিতি দেখা যায়।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তাঁর নগরীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের
Tag :
জনপ্রিয় পোস্ট

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট সফর শেষে বঙ্গভবনে ফিরছেন রাষ্ট্রপতি

মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট সফর শুরু রাষ্ট্রপতির

Update Time : ০১:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট সফরে এসে পথে পথে মানুষের অভ্যর্থনা পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে নিরাপত্তার মধ্য দিয়ে সার্কিট হাউজের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় বিমানবন্দর সড়ক থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় মানুষ ও বিএনপির নেতাকর্মীরা রাস্তার পাশে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর সড়ক, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার ও বন্দরবাজার হয়ে এগিয়ে যায়। এ সময় বিভিন্ন স্থানে তাঁকে স্বাগত জানাতে মানুষের উপস্থিতি দেখা যায়।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তাঁর নগরীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক