Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাস ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এর আগে ২০ সেপ্টেম্বর রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতিটি জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন দামে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব গণপরিবহনের ব্যয়ে পড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
Tag :
জনপ্রিয় পোস্ট

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাস ভাড়া

Update Time : ০৩:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এর আগে ২০ সেপ্টেম্বর রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতিটি জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন দামে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব গণপরিবহনের ব্যয়ে পড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  বেশি লাভের আশায় মজুত, পচে নষ্ট ৩ কোটি টাকার আলু