Dhaka ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দুই মাসে তিন দেশে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, তিনটি সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা চলছে।

পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফর করতে পারেন প্রধানমন্ত্রী। কয়েক দিনের এই সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়িক সহযোগিতা এবং দক্ষ জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর নভেম্বরে তুরস্ক সফরের সম্ভাবনা রয়েছে। দেশটির আনাতোলিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়টি সেখানে বাংলাদেশের আলোচনায় গুরুত্ব পেতে পারে।

নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের প্রস্তুতিও চলছে। সৌদি নেতৃত্বের আমন্ত্রণে সম্ভাব্য এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, জ্বালানি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময়সূচি নিয়েও আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এগুলোকে সম্ভাব্য সফরসূচি হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
Tag :
জনপ্রিয় পোস্ট

আগামী দুই মাসে তিন দেশে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি

Update Time : ০৩:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, তিনটি সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা চলছে।

পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফর করতে পারেন প্রধানমন্ত্রী। কয়েক দিনের এই সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়িক সহযোগিতা এবং দক্ষ জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর নভেম্বরে তুরস্ক সফরের সম্ভাবনা রয়েছে। দেশটির আনাতোলিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়টি সেখানে বাংলাদেশের আলোচনায় গুরুত্ব পেতে পারে।

নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের প্রস্তুতিও চলছে। সৌদি নেতৃত্বের আমন্ত্রণে সম্ভাব্য এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, জ্বালানি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময়সূচি নিয়েও আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এগুলোকে সম্ভাব্য সফরসূচি হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ময়লার ভাগাড়ে ‘টাকার বস্তা’, কুড়িয়ে নিলেন স্থানীয়রা