Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম সুকেশ বিতর্কের কথা বলতে গিয়ে কাঁদলেন নোরা ফাতেহি সিলেটে বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট, সক্রিয় ১৫ গ্রুপ ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ আসামি ২৯ কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন করলো প্রেমিক, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য ঋণের বোঝা মাথায় নিয়ে আমেরিকা, বন্দুকের গুলিতে শেষ সব স্বপ্ন সাংবাদিকদের মারধর করে হুমকি, ‘তোমরা লেখবা, আর আমরা তোমাদের পিটাবো’ ইউরোপ পাঠানোর নামে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের হাতে আটক ইমন সিলেটে ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ১২৬, মৃত্যু ১

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১১ Time View

আওয়ামী লীগ সরকারের সময় ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। মামলার প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে উপস্থিত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
রোববার (৮ ফেব্রুয়ারি) শুনানির শুরুতে প্রসিকিউশন পক্ষ মামলার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন।
এর আগে গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি নির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। প্রথম অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইল এলাকায় তার সরাসরি উপস্থিতিতে সজলসহ চারজনকে হত্যার ঘটনা ঘটে।
দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার দায় তার ওপর বর্তায়। তৃতীয় অভিযোগেও একই সময়পর্বে আরও ৫০ জনকে হত্যার তথ্য তুলে ধরা হয়েছে।
এরও আগে, গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরবর্তীতে ২৩ ডিসেম্বর এই মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।
আজকের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

Update Time : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময় ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। মামলার প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে উপস্থিত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
রোববার (৮ ফেব্রুয়ারি) শুনানির শুরুতে প্রসিকিউশন পক্ষ মামলার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন।
এর আগে গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি নির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। প্রথম অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইল এলাকায় তার সরাসরি উপস্থিতিতে সজলসহ চারজনকে হত্যার ঘটনা ঘটে।
দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার দায় তার ওপর বর্তায়। তৃতীয় অভিযোগেও একই সময়পর্বে আরও ৫০ জনকে হত্যার তথ্য তুলে ধরা হয়েছে।
এরও আগে, গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরবর্তীতে ২৩ ডিসেম্বর এই মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।
আজকের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকটে বদলে যাচ্ছে জীবনযাত্রা