ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য ঋণ পাবে রপ্তানিমুখী শিল্প

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য মেয়াদি ঋণ সুবিধা নিতে পারবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সর্বশেষ তিন মাসের গড়ের সমপরিমাণ ঋণ দেওয়া যাবে। বাজারভিত্তিক সুদে এ ঋণ পাবে ব্যাংকগুলো। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি বিজিএমইএ দুই মাসের বেতনের সমপরিমাণ ঋণ সুবিধা চেয়ে আবেদন […]
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করলেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। এ ছাড়া দুদকের দুই কমিশনার মোহাম্মদ আলি আকবার আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকের পর দুপুর পৌনে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন দুদক চেয়ারম্যান আবদুল মোমেন। দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবার আজিজি পদত্যাগের […]
বাঁচানো গেল না পাহাড় থেকে উদ্ধার হওয়া গলাকাটা সেই শিশুকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে জান্নাতুল নাইমা ইকোপার্ক পাহাড় থেকে উদ্ধার হওয়া গলাকাটা সাত বছরের শিশু ইরাকে বাঁচানো গেল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবার জানিয়েছে, গলাকাটা অবস্থায় উদ্ধারের পর দুইদিন ধরে তদন্ত চললেও এখনও কোনো স্পষ্ট সূত্র মেলেনি। ঘটনার নির্মমতায় এলাকায় গভীর শোক […]
ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর মার্কিন হামলায় স্টারমারের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্টারমার আদৌ সহায়ক ছিলেন না। আমি ভাবতেও পারিনি যে আমাকে এমন কিছু দেখতে হবে। যুক্তরাজ্যের কাছে থেকে আমি এমনটা কখনোই আশা করিনি।’টেলিফোনে দেওয়া ওই […]
আলভীর সঙ্গে ‘প্রেম’ নিয়ে অবশেষে মুখ খুললেন তিথি

অভিনেত্রী তিথি অবশেষে মুখ খুললেন জাহের আলভীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে। সম্প্রতি নেপাল থেকে দেশে ফেরার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।তিথি বলেন, “অনেকেই বলছেন যে আলভী ইকরাকে শেষবার দেখেননি এবং নেপালে তার সঙ্গে আমি ছিলাম এটা পুরোপুরি ভুল। আমি এবং পুরো টিম গতকাল (২ মার্চ) দেশে ফিরেছি। ইকরার মৃত্যুর দিন টিকিটের জন্য অনেক জায়গায় […]
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে গত ১৯ ফেব্রুয়ারি সফলভাবে তার ওপেন হার্ট […]
ফোন চেক করা নিয়ে সোনিয়া-পলাশের ঝগড়া, পরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ঈদের নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’। নির্মাণ করেছেন মাহিন খান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাফা কবির। আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। গল্পে দেখা যাবে–ভালোবাসার টানে বিয়ে করে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় সোনিয়া ও পলাশ। স্বপ্ন ছিল দুজনেরই– বিদেশে নিজেদের মতো করে জীবন গড়া। সোনিয়া […]
মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও […]
বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে

আবার বদলে যাচ্ছে সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। সরকারি এই মিলনায়তনটির নাম আবার ফিরছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে। মঙ্গলবার সিলেট সফরে এসে এই মিলনায়তন পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম আলম। দীর্ঘদিন ধরে জরাজীর্ন হয়ে পড়া এই অডিটরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। […]
গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান

দেশের পুলিশ বাহিনীর ৯৬ শতাংশের বেশি সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তিত নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান করেছেন। সোমবার (২ মার্চ) ৬৪ জেলাসহ বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রায় দুই লাখ সদস্য হাত তুলে মত দেন। বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ ‘আয়রন’ রঙের শার্ট ও কফি রঙের প্যান্টের বিপক্ষে অবস্থান নিয়ে পুরোনো নীল পোশাক ফিরিয়ে আনার দাবি জানান। জেলা পর্যায়ে ঢাকা, […]