র্যাব-৯, র্যাব-২ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে যাত্রাবাড়ীতে বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও ভিডিও করার অভিযোগে একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম তার স্বামীর সাথে ডিভোর্সের পর থেকে গাজীপুর গার্মেন্টসে চাকুরী করতেন। বিগত এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিবাদী মাহাবুবের সাথে ভিকটিমের পরিচয় হয়। এর পর থেকে বিবাদীর সাথে বিভিন্ন সময় ফেসবুক মেসেঞ্জারে ভিকটিমের কথা হতো। একপর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিগত ৬/৭ মাস পূর্বে বিবাদী […]
ফ্রান্সের জাদুঘর থেকে চুরি হয়েছে কলার সেই বিতর্কিত শিল্পকর্ম

ফ্রান্সের একটি জাদুঘর থেকে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের বিতর্কিত শিল্পকর্ম ‘কমেডিয়ান’-এর অংশ কলাটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। সিএনএনের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের স্থানীয় সময় গত শনিবার মেতজ শহরের ‘সেন্টার পম্পিদু-মেতজ’ জাদুঘরের একজন নিরাপত্তা কর্মী চুরির ঘটনাটি জানান। ওইদিনই জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে […]
সব সময় চেয়েছি ভিন্নভাবে পর্দায় আসতে: সাবিলা

অভিনেত্রী সাবিলা নূর। টানা তিন ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত তিনটি সিনেমা। এবার ঈদে প্রেক্ষাগৃহে চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। এতে দ্বিতীয়বারের মতো শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন তিনি। ‘রকস্টার’ সিনেমাসহ অভিনয় ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে সমকালের সঙ্গে কথা হয় তাঁর সঙ্গে। পরপর তিন ঈদে আপনার অভিনীত সিনেমা মুক্তি পেল। কেমন লাগছে […]
ঈদুল আজহায় কোন সিনেমার কেমন প্রস্তুতি

ঢাকাই চলচ্চিত্রশিল্পে ঈদ মানেই বাড়তি উৎসব। সিনেমা দর্শকদের জন্য এটি যেমন বিনোদনের বড় সময়, তেমনি নির্মাতা-প্রযোজকদের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুম। ঈদুল ফিতরের সিনেমার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ঈদুল আজহার সিনেমা ঘিরে আলোচনা। বিগত বছরগুলোর মতো এবারও বড় বাজেট, নতুন জুটি আর ভিন্নধর্মী গল্প নিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে।আসছে ঈদুল আজহায় […]
জাতীয় দলের কোচ নিয়োগনতুন করে আলোচনায় জার্মান কোচ থমাস ডুলি

হামজা চৌধুরী ও শমিত সোমদের কোচ নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিল ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম। তবে হঠাৎ করেই নতুন করে সামনে এসেছে জার্মান কোচ থমাস ডুলির নাম। গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে তাঁর সাম্প্রতিক পদত্যাগ ঘিরেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন। জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে গত বুধবার অনলাইনে বৈঠক করেছে […]
১৩ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে বিয়ে করার অপরাধে বরকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামে এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে জয় চৌধুরীর সাথে টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামের […]
কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

ফ্রান্সে অনুষ্ঠিত কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে (কান সিরিজ) ‘মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েছেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু। এই সম্মান পাওয়া প্রথম এশীয় শিল্পী তিনি। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে জিসুকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিচার্ড গ্যাড, ভিনসেন্ট এলবাজসহ বিভিন্ন আন্তর্জাতিক তারকা।আয়োজকরা জানান, সংগীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই তার অবদানের স্বীকৃতি […]
কবে দেশে ফিরছেন সাকিব?

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ মুহূর্তে তার মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব দেশে ফিরে আইনি জটিলতার সমাধান করা। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন নির্বাসনে থাকা এই অল-রাউন্ডার। ক্রিকেট, রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে […]
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। জানা যায়, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরিত করার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সকল […]
ফের কারাগারে সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, জামিনের শর্ত অনুযায়ী আপোষের কথা থাকলেও আসামি তা ভঙ্গ […]