পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্বে বাংলাদেশ

পারমাণবিক শক্তি! শুনলেই কেমন যেন ভীতি কাজ করে। পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন তামাম দুনিয়ায় অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়া। ৩৩তম দেশ হিসেবে এই প্রক্রিয়ায় যুক্ত হলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্রে গতকাল মঙ্গলবার জ্বালানি বা ইউরেনিয়াম প্রবেশ করানোর মাধ্যমে শুরু হয়েছে যাত্রা। সবার আশা, নানা পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে আগামী ফেব্রুয়ারিতে […]

পানির নিচে বোরো ধান, পথে বসার শঙ্কায় লাখো কৃষক

হাওরের এই সময়টা সাধারণত আনন্দের। দিগন্তজোড়া সোনালি ধান কাটার মৌসুম। কিন্তু এবার সেই সোনালি দৃশ্য নেই। বৃষ্টির পানির তোড়ে বাঁধ ভাঙছে। টানা বৃষ্টিতে পুরোপুরি ডুবে গেছে হাওর। এতে ভেঙে গেছে লাখো কৃষকের স্বপ্ন। ফসলহানিতে হাওরপারের মানুষ এখন দিশেহারা। হাওরে এখন শুধুই হাহাকার। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা বছরের হাড়ভাঙা পরিশ্রমের ফসল।  ঠান্ডা ঝোড়ো হাওয়া, বজ্রপাত […]

রূপপুরে জ্বালানি লোডিং শুরু

পাবনার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে পদ্মার তীর ঘেঁষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এরপর নানা ধাপ পেরিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আগামী বছর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে রূপপুরের প্রথম ইউনিট। এর মাধ্যমে পারমানবিক শক্তি […]

কতদিন বিদ্যুৎ পাওয়া যাবে রূপপুর থেকে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ। এতে দেশের বিদ্যুৎ খাতে এক নতুন মাইলফলক তৈরি হবে, পাওয়া যাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। খাত সংশ্লিষ্টদের মতে এই প্রকল্প শুধু একটি বিদ্যুৎকেন্দ্র নয়; দেশের প্রযুক্তিগত অগ্রগতি, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের প্রতীক।  তবে টেকসই উন্নয়নের প্রতীক এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কতদিন বিদ্যুৎ পাওয়া […]

মে মাস থেকে চালু হচ্ছে সিলেটের শাহজালাল সার কারখানা

হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় ইউরিয়াসহ বিভিন্ন সার আমদানিও হুমকির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চাইলেও সার আমদানি করা যাচ্ছে না। তাই আগের চেয়ে আরও বেশি পরিমাণ গ্যাস (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা দিয়ে মে মাস থেকে সিলেটের  শাহজালাল সারকারখানা এবং চট্টগ্রামের-কাফকো ও  চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) চালু করা হবে।এ […]

তিন মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিট্যান্স

চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশে মোট ৮৬৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের তিন মাসের তুলনায় ১৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। একই সঙ্গে বছরওয়ারি হিসেবে এ প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। এই সময়ে সৌদি আরব থেকে ১৩০ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সেখান থেকে এসেছে ১১৭ […]

তেল সংকটে সাগরে যেতে পারছে না ৬ হাজার ট্রলার

মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি তেলের তীব্র সংকটে থমকে গেছে দেশের অন্যতম বৃহৎ মৎস্য আহরণ কেন্দ্রগুলোর কার্যক্রম। ডিজেলের অভাবে সাগরে মাছ ধরতে যেতে পারছে না অন্তত ছয় হাজার ট্রলার। এতে জেলে পরিবারগুলো তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়েছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরবর্তী উপকূলীয় এলাকায় এই সংকট সবচেয়ে বেশি। কয়েকদিন ধরে নদীর ভাসমান সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত […]

নিকার সদস্য হলেন খন্দকার আব্দুল মুক্তাদির

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রশাসনিক কাঠামো সংস্কার ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ এ কমিটিতে তার অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নিকার দেশের প্রশাসনিক কাঠামো সংস্কারসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কাজ করে। নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা, সিটি করপোরেশন ও পৌরসভা […]

ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য ঋণ পাবে রপ্তানিমুখী শিল্প

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য মেয়াদি ঋণ সুবিধা নিতে পারবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সর্বশেষ তিন মাসের গড়ের সমপরিমাণ ঋণ দেওয়া যাবে। বাজারভিত্তিক সুদে এ ঋণ পাবে ব্যাংকগুলো। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি বিজিএমইএ দুই মাসের বেতনের সমপরিমাণ ঋণ সুবিধা চেয়ে আবেদন […]

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের (ডানে) সঙ্গে গতকাল সোমবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে উভয় দেশ কাজ করবে। এরই অংশ হিসেবে বন্ধ থাকা স্থলবন্দর ও বর্ডারহাট ধাপে ধাপে চালু এবং এক অপরের আরোপিত বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।গতকাল সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে […]