ফ্রান্সের জাদুঘর থেকে চুরি হয়েছে কলার সেই বিতর্কিত শিল্পকর্ম

ফ্রান্সের একটি জাদুঘর থেকে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের বিতর্কিত শিল্পকর্ম ‘কমেডিয়ান’-এর অংশ কলাটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। সিএনএনের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের স্থানীয় সময় গত শনিবার মেতজ শহরের ‘সেন্টার পম্পিদু-মেতজ’ জাদুঘরের একজন নিরাপত্তা কর্মী চুরির ঘটনাটি জানান। ওইদিনই জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে […]
সমুদ্রতল খননের খরচ ৫০ বছরেও অজানা

গভীর সমুদ্রতলে খননের চিন্তা করাই যেখানে কঠিন, সেখানে খরচ নির্ধারণের ব্যাপারটি আরও কঠিন। সবুজ প্রযুক্তিতে বৈশ্বিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ধাতুর চাহিদার কারণে বহু দেশ ও সংস্থা সমুদ্রতলের দিকে মনোযোগ দিয়েছে। এই সমুদ্রতল মূলত এক অনাবিষ্কৃত এলাকা; যেখানে কোবাল্ট, তামা, স্বর্ণ ও বহুধাতব নুড়ির (বহু উপাদানের তৈরি ধাতব পিণ্ড) ভান্ডার রয়েছে। এসব বিষয়ে বিজ্ঞান এখনও […]
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে ইসরায়েলি বাহিনীর অভিযান

ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী মানবিক সহায়তা নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-কে সশস্ত্র তল্লাশি চালিয়ে আটকে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, ড্রোন এবং যোগাযোগ ব্যাহত করার (জ্যামিং) প্রযুক্তি ব্যবহার করে মাঝপথেই নৌযানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হয়। বৃহস্পতিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন এই তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন […]
যুক্তরাষ্ট্রের অবরোধ জোরদারের ইঙ্গিতে তেলের দাম ছাড়াল ১২০ ডলার

যুক্তরাষ্ট্র ইরানের ওপর একটি ‘দীর্ঘমেয়াদি’ অবরোধের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের পর তেলের দাম আবারও আকাশচুম্বী হয়েছে। বুধবার বিশ্বব্যাপী ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য এই দাম ১২২ ডলার ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর এর সর্বোচ্চ দাম।বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান ভোক্তাদের ওপর এই সংঘাতের নেতিবাচক প্রভাব কীভাবে সীমিত করা […]
ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

ইরানের ওপর নৌ-অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি সহযোগীদের প্রস্তুতিও নিতে বলেছেন। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে, পুনরায় সামরিক হামলা শুরু না করে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে ট্রাম্প এমন কৌশলের আশ্রয় নিচ্ছেন। এজন্য দেশটির বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচল […]
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানের সঙ্গে বাণিজ্যের কথা অস্বীকার চীনা কোম্পানির

তেল পরিশোধনে চীনের অন্যতম বৃহৎ স্বতন্ত্র প্রতিষ্ঠান হেংলি পেট্রোকেমিক্যাল ইরানের সঙ্গে যেকোনো বাণিজ্যিক সম্পর্কের কথা অস্বীকার করেছে। এর আগে ইরানি তেল কেনার অভিযোগে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠানটির একটি সহযোগী কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রোববার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ঘোষণায় হেংলি বলেছে, তারা কখনো ইরানের সঙ্গে কোনো বাণিজ্যিক লেনদেনে যুক্ত হয়নি। সব অপরিশোধিত তেল সরবরাহকারীরা নিশ্চিত করেছে […]
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহার করা বিমান ঘাঁটিতে আগুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমানবাহিনী যুক্তরাজ্যের যে ঘাঁটি ব্যবহার করেছে, সেখানে আগুন লেগেছে। স্থানীয় সময় রোববার ভোরের দিকে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে এ ঘটনা ঘটে। আগুনে কেউ হতাহত হননি এবং কোনো আরএএফ বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি। ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত একটি পুরনো পরিত্যক্ত ভবনে। সেখানে মার্কিন বিমানবাহিনীর সরঞ্জামের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।একটি ভিডিওতে […]
হামলা করে আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে সরানো যাবে না

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে হামলায় আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে সরাতে পারবে না। যদিও হামলার পর সাংবাদিকদের তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, হামলার ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয়লাভ করা থেকে আটকাতে করতে পারবে না। আমি জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো […]
নৈশভোজে হামলাকারী ক্যালিফোর্নিয়ার শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। সরকারি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসে হামলা চালানো ব্যক্তি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন। আইন প্রয়োগকারী সংস্থা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত […]
কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

ফ্রান্সে অনুষ্ঠিত কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে (কান সিরিজ) ‘মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েছেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু। এই সম্মান পাওয়া প্রথম এশীয় শিল্পী তিনি। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে জিসুকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিচার্ড গ্যাড, ভিনসেন্ট এলবাজসহ বিভিন্ন আন্তর্জাতিক তারকা।আয়োজকরা জানান, সংগীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই তার অবদানের স্বীকৃতি […]