সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ রোববার বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। বিকেল ৩টায় […]
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা […]
পাঁচ সচিব নিয়োগ, সবার বয়স ৬৫ বছরের বেশি

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ৭৫ বছর বয়সী শহিদুল হাসান। এ ছাড়া আরও সাবেক চার কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তাদের বয়স ৬৫ থেকে ৬৯ বছরের মধ্যে। গতকাল মঙ্গলবার চার কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর […]
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগ

এবার বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। আজ সকালে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে। বিএনপি সরকার গঠনের পর গত বুধবার ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর করা হয়েছে।আসলাম আলম […]
জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সব প্রার্থী বাদ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর একজনও উত্তীর্ণ হতে না পারায় সবাইকে বাদ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগ ও বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার […]
পে স্কেলের গেজেট না হওয়ায় আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

কর্মচারীদের দাবি আদায় আন্দোলনের নেতারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর ও কার্যালয়ে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। আগের কর্মসূচির তুলনায় এদিন কর্মবিরতির সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়। এর আগে, গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কর্মচারীরা প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই […]
২৮ শতাংশ শূন্যপদ নিয়ে ‘ধুঁকছে’ পরিবার পরিকল্পনা অধিদপ্তর

দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বজুড়ে প্রশংসিত। তবে মাঠপর্যায়ে জনবলের তীব্র সংকটে সেই সাফল্য এখন ম্লান হতে শুরু করেছে। বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত প্রায় ২৮ শতাংশ পদ খালি পড়ে আছে। জেলা ও ইউনিয়ন পর্যায়ের পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে অনেক ক্ষেত্রে ২৮ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত […]
মধুমতি ব্যাংকে নিয়োগ, ৫৫ হাজার টাকা বেতনে চাকরির জন্য করুন আবেদন

বেসরকারি ব্যাংক ‘মধুমতি ব্যাংক পিএলসি’তে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগে আবেদন চলছে। আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬। চাকরির বিবরণ পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি পদ সংখ্যা: নির্দিষ্ট নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সরকারি/বেসরকারি/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএম/এমবিএ/যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। সম্পূর্ণ শিক্ষাজীবনে ন্যূনতম ৩টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং […]
বিসিআইসির ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ১০২

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন বাফার গুদামসমূহের জন্য ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬টি ক্যাটাগরিতে মোট ১০২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত পদের নাম ও সংখ্যা— ১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ১২ জন ২. হিসাব কর্মকর্তা: ১০ জন ৩. সহকারী […]
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৯৬

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজস্ব খাতে ৯৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৬। চাকরির বিবরণ ১. পদের নাম: ব্যবস্থাপক (গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা) পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) সর্বোচ্চ বয়স: ৩৯ বছর। ২. পদের নাম: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) […]