অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাল্টিমিডিয়া জার্নালিস্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।এক নজরে ঢাকা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম
ঢাকা পোস্ট
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৩ জুন ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
৪ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৩ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ
১০ জুন ২০২৬
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: ঢাকা পোস্ট
পদের নাম: মাল্টিমিডিয়া জার্নালিস্ট
লোকবল নিয়োগ: ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরি ও স্ক্রিপ্ট রাইটিংয়ে দক্ষতা থাকতে হবে। মোবাইল জার্নালিজম, ফিল্ড রিপোর্টিং ও ফেসবুক লাইভে পারদর্শী হতে হবে। লাইভ স্ট্রিমিং ও লাইভ সংক্রান্ত ডিভাইস ও সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
বিজ্ঞাপন
দায়িত্বসমূহ :
- সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কনটেন্ট তৈরি করা।
- সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ইভেন্ট কাভার ও উপস্থাপনা।
- ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরির প্রয়োজনে গবেষণা, অনুবাদ ও সম্পাদনা করা।
- গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটরদের সঙ্গে টিম ওয়ার্কের মাধ্যমে কোয়ালিটি কন্টেন্ট তৈরি নিশ্চিত করা।
- বার্তাকক্ষ, চিত্রসাংবাদিক, প্রযোজকসহ অন্যান্য টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
- কনটেন্ট তৈরির জন্য নিত্যনতুন আইডিয়া উদ্ভাবন করা।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রযোজ্য নয়
বিজ্ঞাপন
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া
- আগ্রহী প্রার্থীদের hr@dhakapost.com ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।
- ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬









