সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামায়াত-এনসিপি­

সংবিধানের অষ্টাদশ সংশোধনীর জন্য বিএনপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট  ‘সংবিধান সংশোধন বিশেষ কমিটি’ গঠনের যে প্রস্তাব করেছে, তাতে অংশ নেবে না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। তারা গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানিয়ে যাবে।  বিরোধীদের ভাষ্য, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার যেভাবে চাইবে, সেভাবেই সংবিধান সংশোধন করতে পারে। বিরোধীদের ‘নোট অব ডিসেন্ট’ আমলে না নিলে কিছুই […]

বৃহৎ হাসপাতাল প্রকল্পে চীনা বিনিয়োগ আনতে মাঠে আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ আসনের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কাজ করছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হাসপাতালটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এই উদ্যোগের অংশ হিসেবে চীনের কয়েকজন বিনিয়োগকারীকে সিলেটে নিয়ে আসা হয়েছে। […]

মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

ফেসবুকের মূল কোম্পানি মেটা বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে। বুধবার থেকে ধাপে ধাপে প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। এই সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। একই সঙ্গে আরও প্রায় ৭ হাজার কর্মীকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হচ্ছে, যেখানে মূল ফোকাস থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কাজে। ছাঁটাই শুরুর আগে কোম্পানি বিভিন্ন […]

সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদীকে জীবন সদস্য পদ প্রদান করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। সম্প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নিয়মিত মাসিক সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ০৯ এর (ক) অনুসারে ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় তাঁকে এই সদস্যপদ প্রদান করা হয়। […]

সিএজি’র ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট পেশ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে এসব রিপোর্ট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম। […]

জামিন পেলেন ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে চলতি বছরের ৭ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ […]

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে ইসরায়েলি বাহিনীর অভিযান

ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী মানবিক সহায়তা নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-কে সশস্ত্র তল্লাশি চালিয়ে আটকে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, ড্রোন এবং যোগাযোগ ব্যাহত করার (জ্যামিং) প্রযুক্তি ব্যবহার করে মাঝপথেই নৌযানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হয়। বৃহস্পতিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন এই তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন […]

যুক্তরাষ্ট্রের অবরোধ জোরদারের ইঙ্গিতে তেলের দাম ছাড়াল ১২০ ডলার

যুক্তরাষ্ট্র ইরানের ওপর একটি ‘দীর্ঘমেয়াদি’ অবরোধের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের পর তেলের দাম আবারও আকাশচুম্বী হয়েছে। বুধবার বিশ্বব্যাপী ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য এই দাম ১২২ ডলার ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর এর সর্বোচ্চ দাম।বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান ভোক্তাদের ওপর এই সংঘাতের নেতিবাচক প্রভাব কীভাবে সীমিত করা […]

ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

ইরানের ওপর নৌ-অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি সহযোগীদের প্রস্তুতিও নিতে বলেছেন।  মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে, পুনরায় সামরিক হামলা শুরু না করে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে ট্রাম্প এমন কৌশলের আশ্রয় নিচ্ছেন। এজন্য দেশটির বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচল […]

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হন।  মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।আদালত সূত্র জানায়, […]