লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও ২০ জন নিহত

লেবাননের বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার রাজধানীর কেন্দ্রের এলাকা বাশুরায় নতুন করে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকার বাসিন্দাদের একটি ভবন থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী ছাড়াও দক্ষিণ ও পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরে বৈরুতে ইসরায়েলি […]
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তিন সপ্তাহে প্রবেশ করলেও শান্তি ফেরার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালি দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মিত্র দেশগুলো হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে তেমন সাড়া দেয়নি। কোনো দেশ সরাসরি এখনও জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি। তবে যুক্তরাজ্য ট্রাম্পের আহ্বান বিবেচনা করছে বলে জানিয়েছে। দেশটি হরমুজ চালু করতে বিকল্প […]
আরও পাঁচ সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তারা পাঁচজনই বিএনপির নেতা। আজ রোববার তারা দায়িত্ব নেবেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না […]
রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে এর আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, […]
স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার সংসদের প্রথম অধিবেশনে কন্ঠভোটের মাধ্যমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হয়েছে অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশন। এরপরেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান সিপিডির

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘জাতীয় বাজেট ২০২৬–২৭ অর্থবছরের জন্য সুপারিশসমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা […]
কাতারে হামলার ভিডিও ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেপ্তার

কাতারে হামলা করা হয়েছে- এমন ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয় প্রশাসনের দাবি, ভিডিওগুলোর মাধ্যমে ভ্রান্ত তথ্য ছড়ানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ ও প্রচার করেছেন। তারা এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন যা উসকানিমূলক। এই ব্যক্তিরা বিভিন্ন […]
ভূমিধস জয়ের পথে জেন-জি নেতা বালেন্দ্র শাহ

২০২৬ সালে নেপালের সাধারণ নির্বাচনে আরএসপি প্রতিনিধি পরিষদে (নেপালের ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ) গতকাল পর্যন্ত প্রায় ১১৯টি আসন জিতেছে বলে খবর মিলেছে। আরও বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। নেপালের প্রতিনিধি পরিষদে মোট ২৭৫টি আসন রয়েছে। ১৬৫টি আসন পেলে সেই দল বিজয়ী ঘোষিত হবে। ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পূরণ করা হয় (দলীয় তালিকা, ভোট ভাগাভাগির ভিত্তিতে)। […]
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত হয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মধ্যপ্রাচ্যে বোমা হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমদের মরদেহ আজ দেশে ফিরছে। কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও নিহতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে অবস্থান […]