প্রথম পাতা বাংলাদেশ জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - সংরক্ষিত ছবি।

জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কালাই পৌরশহরের আঁওড়া কালিমহুর মহল্লার দড়াগাড়ি নামক পুকুরে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন একই এলাকার মো. জুয়েল রানার ছেলে।

পরিবারের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে জোবায়ের বাড়ির উঠোনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় কয়েকজন পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় শিশুটিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0
Would love your thoughts, please comment.x
()
x