বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের (ডানে) সঙ্গে গতকাল সোমবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে উভয় দেশ কাজ করবে। এরই অংশ হিসেবে বন্ধ থাকা স্থলবন্দর ও বর্ডারহাট ধাপে ধাপে চালু এবং এক অপরের আরোপিত বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।গতকাল সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে […]
বগুড়ার শাখারিয়া ইউনিয়নে পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরুর প্রস্তুতি

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে এই ইউনিয়নসহ দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণের জন্য শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুফলভোগীদের তথ্য […]
এলডিসি নিয়ে দুইরকম চিঠি, মূল্যায়ন করবে জাতিসংঘ

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদন মূল্যায়ন করবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। বাংলাদেশে নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর গত বুধবার প্রথম কার্যদিবসেই জাতিসংঘের ওই কমিটির কাছে এলডিসি থেকে বের হওয়ার সময় তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে। তবে এর আগে দেড় বছর দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার […]
ব্যাংক খাতে সংস্কারসংশোধনের অপেক্ষায় মৌলিক কিছু আইন

চরম দুরবস্থায় থাকা ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে কিছু বাস্তবায়ন হয়েছে। কিছু বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বিশেষত বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং ব্যাংক কোম্পানি আইনের মতো মৌলিক আইন সংশোধনের প্রস্তাব নির্বাচিত সরকারের বিবেচনার জন্য রেখে গেছে অন্তর্বর্তী সরকার। ব্যাংক খাতে খেলাপি ঋণ বরাবরই বড় সমস্যা। তিন ভাগের একভাগ […]
পাকিস্তান থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী রেলকোচ কিনতে চায় বাংলাদেশ

বাংলাদেশের রেল যোগাযোগ আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ জোরদার হচ্ছে। তুলনামূলক কম ব্যয়ে পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ সংগ্রহের সুযোগ তৈরি হওয়ায় পাকিস্তান থেকে রোলিং স্টক আমদানির বিষয়ে আগ্রহ দেখিয়েছে ঢাকা।সম্প্রতি এ সম্ভাবনা যাচাই করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল পাকিস্তান রেলওয়ের বিভিন্ন উৎপাদন কারখানা ও ওয়ার্কশপ পরিদর্শন করেছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য দেশের তুলনায় কম […]
৩৪% মানুষ দেশে ডিজিটাল লেনদেন করেন

বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত ‘গ্লোবাল ফিনডেক্স ডেটাবেজ ২০২৫’ প্রতিবেদনে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল লেনদেন পরিস্থিতির একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে ব্যাংক হিসাব, মোবাইল ফোনের ব্যবহার, ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল আর্থিক লেনদেন–সংক্রান্ত বিভিন্ন সূচকের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বাড়লেও আনুষ্ঠানিক আর্থিক সেবায় অংশগ্রহণ এবং […]
ইসলামী ব্যাংক আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন—দুটোতেই ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ দশমিক ৭৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেশি। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএসও আজ ঊর্ধ্বমুখী ছিল। সূচকটি ১২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে […]
হঠাৎ কেন কৃষিঋণ মওকুফের তথ্য চায় বাংলাদেশ ব্যাংক?

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অফিস সময় শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ই–মেইলের মাধ্যমে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটি নির্দেশনা পাঠায়। ওই চিঠিতে বলা হয়, রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণের মোট ঋণস্থিতি, মূল টাকা, সুদ বা মুনাফা এবং বকেয়ার হালনাগাদ […]
বিশ্ববাজারে ডলারের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে সোনার দাম তরতর করে বাড়ছে। দুই দিন আগেই সোনার দাম ইতিহাসে প্রথম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে কমে গেছে ডলারের দাম। বাস্তবতা হলো, বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার নিরিখে ডলারের মান এখন চার বছরের মধ্যে সর্বনিম্ন। পৃথিবীকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাতে যত অস্ত্র আছে, সম্ভবত তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো […]
ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

তুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়িয়েছে ভারত। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা বা অনুদান বাবদ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ কোটি ভারতীয় রুপি। তবে বরাদ্দ বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ভারতীয় সহায়তা পাচ্ছে বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় বাজেটের নথিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা […]