প্রথম পাতা বাংলাদেশ ১৩ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বর
১৩ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বর
১৩ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বর - সংরক্ষিত ছবি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে বিয়ে করার অপরাধে বরকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামে এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে জয় চৌধুরীর সাথে টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামের এক কিশোরীর বিয়ে ঠিক হয়। সোমবার রাতে নবুখালী গ্রামে বিয়ের অনুষ্ঠান হয়। তখন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বাল্য বিবাহের অপরাধে বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, কনের কাগজপত্র যাচাই-বাছাই করে বয়স ১৩ বছর দেখা যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়েকে তার পরিবারের জিম্মায় রাখা হয়েছে।

0
Would love your thoughts, please comment.x
()
x