ফোন চেক করা নিয়ে সোনিয়া-পলাশের ঝগড়া, পরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ঈদের নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’। নির্মাণ করেছেন মাহিন খান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাফা কবির। আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। গল্পে দেখা যাবে–ভালোবাসার টানে বিয়ে করে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় সোনিয়া ও পলাশ। স্বপ্ন ছিল দুজনেরই– বিদেশে নিজেদের মতো করে জীবন গড়া। সোনিয়া […]
ইকরা তালাক চেয়েছিল: জাহের আলভী

স্ত্রী ইকরার আত্মহত্যার পর সহশিল্পী ইফফাত আরা তিথির সাথে পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা জাহের আলভীর। সোমবার এক ভিডিও বার্তায় আলভী দাবি করেন, দীর্ঘদিন ধরে ইকারার সঙ্গে দাম্পত্য কলহ চলে আসছিল। তিথির সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই তাদের সম্পর্কে তিক্ততা ছিল।ভিডিও বার্তায় আলভী বলেন, ‘ইকরা অনেক আগে থেকেই আমার কাছে তালাক চাইত। কিন্তু […]
আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সমকালকে বলেন, রোববার রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী […]
সিলেটে সড়কে ঝরল যুবকের প্রাণ

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে কয়েছ আহমদ (৩০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে ২টি অটোিরকশার মুখোমুখি সংঘর্ষ এ ঘটনা ঘটে।খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত কয়েছ আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল […]
নানান ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট: অভিযোগ মেহজাবীন চৌধুরীর

‘নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে’ মিথ্যা মামলা ও নানান বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পোস্ট ‘নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে’মিথ্যা মামলা ও নানান বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের […]
আমদানি বেড়েছে ১১%, তবু বাজারে খেজুরের বাড়তি দাম

রোজার বাজারে খেজুরের গুরুত্ব আলাদা। ফলে খেজুরের দামের ওঠানামা সরাসরি প্রভাব ফেলে রোজার পণ্য কেনাকাটায়। পণ্যটির দাম বাড়লে খরচও বেড়ে যায়। এবার রোজা সামনে রেখে খেজুরের আমদানি বেড়েছে। দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে জন্য আমদানি শুল্কও কমানো রয়েছে। বন্দর দিয়ে আমদানি করা খেজুর নিয়মিত খালাসও হচ্ছে। তবু খুচরা বাজারে পাঁচ ধরনের খেজুরের দাম গত […]
তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল—সেদিন কী কথা হয়েছিল

গত ডিসেম্বরে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সে সময় তাঁর সঙ্গে চিত্রনায়ক মান্নার একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে পরস্পরের দিকে তাকিয়ে কথা বলছেন, হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন। ১৭ ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী। একই দিনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক […]
মোশন ফার্স্ট লুকে হাজির প্রিন্স, তুফান ও বরবাদকে টপকাতে পারল কি

সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র কিংবা বড় বাজেটের প্রজেক্টের প্রচারণায় ‘মোশন ফার্স্ট লুক’ একটি জনপ্রিয় ও কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। মূলত এটি একটি ছোট অ্যানিমেটেড বা সচল পোস্টার, যা সিনেমার ধরণ-অ্যাকশন, রোমান্টিক বা গ্যাংস্টার এবং কেন্দ্রীয় চরিত্রের আভাস দিয়ে দর্শকের কৌতূহল তৈরি করে। গত কয়েক বছর ধরে ঢালিউডের ঈদের সিনেমাগুলোতে নিয়মিতভাবেই দেখা যাচ্ছে এই মোশন লুক প্রকাশের […]
গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাসের হাতছানি

বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরে মর্যাদাপূর্ণ অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাড বানি, কেন্ড্রিক লামার ও লেডি গাগা। তাদের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। পুরস্কার বিশ্লেষকদের মতে, তিন তারকার যেকোনও একজন এটি জিতে নিতে পারেন। তাদের কেউই আগে কখনও এই স্বীকৃতি পাননি। গত বছর ‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্য প্রথমবারের মতো […]
বাঁধন, তুষিরা এখন রটারড্যামে…

শুরু হয়েছে ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসবে তিন বিভাগে জায়গা পেয়েছে তিন বাংলাদেশি সিনেমা—‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো উৎসবে একসঙ্গে জায়গা পেয়েছে দেশি তিন সিনেমা। গত ২৯ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যামে শুরু হয়েছে এ উৎসব, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত