বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

অফিসিয়ালি শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। আর সেই সাথে, অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না বলে পেইজটি থেকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, বিগত ১৮ মাসে সকলের সহায়তা ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমালোচনা, সমর্থন ও সহযোগিতা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। উল্লেখ্য, ২০২৪ […]

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা।জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক […]

তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল—সেদিন কী কথা হয়েছিল

গত ডিসেম্বরে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সে সময় তাঁর সঙ্গে চিত্রনায়ক মান্নার একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে পরস্পরের দিকে তাকিয়ে কথা বলছেন, হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন। ১৭ ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী। একই দিনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক […]

সৌদিতে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হয়েছে। বুধবার থেকে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা শুরু করছেন।সাধারণত সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখার পরদিন বাংলাদেশে দেখা যায়। সে হিসেবে আজ বুধবার চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে থেকে রোজা শুরু হবে। এ […]

তারেক রহমানের বেতন কত? সুযোগ-সুবিধা কী কী পাবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরপর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তারপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। বিকেলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল […]

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী। ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার–১ আসনের সালাহউদ্দিন আহমদ, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের […]

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় […]

২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও ক্ষমতার পালাবদলের আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। গত দুই দশক ধরে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও এবার নির্বাচনের ফলাফল নতুন সমীকরণের জন্ম […]

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছিল। সেখানে ককটেল তৈরির সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয়ের দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া বিস্ফোরণে […]

সিলেটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে নির্বাচনি প্রচার-প্রচারণার উৎসবমুখর পরিবেশের মধ্যেই মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটজুড়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০। আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এলাকাটি ভৌগোলিকভাবে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ‘ডাউকি […]