সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি

আবদুল্লাহ আবু সায়ীদ একজন বহুমাত্রিক মানুষ। সুনিপুন সংগঠক, সুবক্তা, সাবলীল-সুদক্ষ উপস্থাপক, অনুষ্ঠান পরিচালক, পরিবেশ আন্দোলন কর্মী, লেখক এমন অসংখ্য পরিচয়ে প্রতিটি ক্ষেত্রেই তিনি স্বতন্ত্র। তার সবগুলো পরিচয়ের মধ্যে সবচেয়ে কম চর্চিত বোধহয় লেখক আবদুল্লাহ আবু সায়ীদ! বহুমাত্রিক জীবনের নানা অধ্যায়, দৃষ্টিভঙ্গি, দর্শন, পারিপার্শ্বিকতাকে পর্যবেক্ষণে উঠিয়ে এনে তিনি নির্মাণ করেছেন এক সমৃদ্ধ লেখনির জগত। গল্প, কবিতা, […]

ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই

যেন কোনো ক্লান্ত দীর্ঘশ্বাসের ভঙ্গিতে ঘোষণাটা এলো। আর তা ছিল এক ‘আমলাতান্ত্রিক দীর্ঘশ্বাস’। ঘোষণাটি হলো, আগামী বছরের একুশে বইমেলা বাতিল করা হবে। অথচ ফেব্রুয়ারির বার্ষিক এই উৎসব ঢাকায় ১৯৫২-র ভাষা শহীদদের স্মৃতিকে পবিত্র করে রাখে। ওই ঘোষণার কারণ হিসেবে অন্তর্বর্তী সরকারের যে ব্যাখ্যা ছিল, তা ভঙ্গুর। তেমনি তা ছিল অস্বচ্ছ যুক্তির আড়ালে এক গভীর সাংস্কৃতিক […]

বিইউবিটিতে স্টুডেন্ট রিসার্চ আইডিয়া কম্পিটিশন অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-বিইউবিটিতে চলমান বিইউবিটি রিসার্চ উইক ২০২৬ এর অংশ হিসেবে বিইউবিটি রিসার্চ গ্রাজুয়েশন স্কুলের উদ্যোগে চতুর্থ দিনে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট রিসার্চ আইডিয়া কম্পিটিশন। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও গবেষণাধর্মী আইডিয়া উপস্থাপন করার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিচারকমণ্ডলীর সামনে নিজেদের ধারণা উপস্থাপন করে। চূড়ান্ত পর্বে […]

ডিআইইউর ১৩তম সমাবর্তনে ডিগ্রি পেলেন ৪০২০ শিক্ষার্থী

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চার হাজার ২০ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। গতকাল বুধবার সাভারের খাগান এলাকায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী পাঁচ স্নাতককে চ্যান্সেলর্স গোল্ড মেডেল, চার স্নাতককে চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিন স্নাতককে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের […]

১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল শনিবার শুরু

উনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজনে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬ শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। উৎসবটি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে ২৪টি দেশের নির্মাতাদের জমা দেওয়া ১৩১টি চলচ্চিত্র থেকে ছয়টি বিভাগে ২৫টি […]

সংকট নিরসনে হস্তক্ষেপ চান কারিগরি শিক্ষার্থীরা

ন্যায়সংগত হস্তক্ষেপের প্রত্যাশা জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। এতে কারিগরি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, প্রকৌশল খাতে চলমান বৈষম্যের অবসান এবং জাতীয় উন্নয়নে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।  কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সভাপতি মাসফিক ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশের […]

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া

দেশের বিভিন্ন জেলায় ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সঠিক নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে প্রচারিত ওই চিঠিটি ভুয়া ও বিভ্রান্তিকর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার সচিব রাজীব কুমার সরকারের সই করা এক স্মারকে জানানো হয়, সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের […]

২৮ শতাংশ শূন্যপদ নিয়ে ‘ধুঁকছে’ পরিবার পরিকল্পনা অধিদপ্তর

দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বজুড়ে প্রশংসিত। তবে মাঠপর্যায়ে জনবলের তীব্র সংকটে সেই সাফল্য এখন ম্লান হতে শুরু করেছে। বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত প্রায় ২৮ শতাংশ পদ খালি পড়ে আছে। জেলা ও ইউনিয়ন পর্যায়ের পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে অনেক ক্ষেত্রে ২৮ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত […]

মধুমতি ব্যাংকে নিয়োগ, ৫৫ হাজার টাকা বেতনে চাকরির জন্য করুন আবেদন

বেসরকারি ব্যাংক ‘মধুমতি ব্যাংক পিএলসি’তে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগে আবেদন চলছে। আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬। চাকরির বিবরণ পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি পদ সংখ্যা: নির্দিষ্ট নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সরকারি/বেসরকারি/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএম/এমবিএ/যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। সম্পূর্ণ শিক্ষাজীবনে ন্যূনতম ৩টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং […]

বিসিআইসির ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ১০২

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন বাফার গুদামসমূহের জন্য ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬টি ক্যাটাগরিতে মোট ১০২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত পদের নাম ও সংখ্যা— ১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ১২ জন ২. হিসাব কর্মকর্তা: ১০ জন ৩. সহকারী […]