প্রথম পাতা বাংলাদেশ যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের সরকার সহযোগীতা করবে : মন্ত্রী আরিফ
যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের সরকার সহযোগীতা করবে : মন্ত্রী আরিফ
যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের সরকার সহযোগীতা করবে : মন্ত্রী আরিফ - সংরক্ষিত ছবি।

প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেছেন, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরিফ আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।তিনি আরও বলেন, হলি উৎসব মণিপুরী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

0
Would love your thoughts, please comment.x
()
x