প্রথম পাতা বাংলাদেশ তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন—প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর
তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন—প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর
তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন—প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর - সংরক্ষিত ছবি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন— এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘…জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন—যাদের আমরা চিনি না?’

আজ শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রশ্ন তোলেন তিনি। 

https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid0um3itc8XqnC8SA27LtstJp83CN9pqchyhHdrMCq8pYH9963idchYiuqHCC4E46fzl%26id%3D100006640866646&show_text=true&width=500

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’

এনসিপির এই নেতা আরও লেখেন, তারেক রহমানের দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তা তিনি তখন কিংবা এখনও স্পষ্ট করেননি। 

এই সংসদ সদস্য আরও লিখেছেন, ‘২৫ ডিসেম্বর, যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন—দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও—গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।’

হাসনাত লেখেন, ‘দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের ওপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত? জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন—যাদের আমরা চিনি না?’

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত বলেন, ‘তারেক রহমানের নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের ওপর তার দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তারা কারা?’

0
Would love your thoughts, please comment.x
()
x