সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রীর এ ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।দেশের অনান্য সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় ভাষণ সম্প্রচার করবে।নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।এর আগে, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব পুনরায় নবগঠিত সরকারের হাতে এসেছে।তথ্যবিবরণীতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ প্রচারিত হবে।




