যুক্তরাজ্যে বাংলাদেশি রাষ্ট্রদূত পদে আলোচনায় সিলেটের মুশফিক

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শীঘ্রই সেখানে নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করা হবে। কে হবেন যুক্তরাষ্ট্রের নতুর রাষ্ট্রদূত তা নিয়ে আলোচনা চলছে। যুক্তরাজ্যে নতুন রাষ্ট্রদূত হওয়ার আলোচনায় রয়েছেন সিলেটের মুশফিক ফজল আনসারী। মুশফিক বর্তমানে মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া […]

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকদের বড় অংশ। সেই সঙ্গে বিসিবি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আসছেন তারা। এবার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকরা।রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ক্লাব সংগঠকরা এনএসসিতে এই চিঠি জমা দিয়েছেন। এ সময় এক ক্লাব […]

ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের

তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজসহ একাধিক তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল ইসরায়েল। শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় রাতে চালানো হয় হামলা। ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান ও আলবোর্জ প্রদেশের একাধিক তেলের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনীও এই হামলার […]

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ (২৬) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। আজ রোববার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা স্থানীয়রা নিহতের নাম-পরিচয় জানতে পারেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে […]

যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে

রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। বাজারে বেশির ভাগ দোকানে বোতলজাত তেল কম দেখা গেছে। আবার মহল্লার কোনো কোনো দোকানে তাও মিলছে না। সপ্তাহখানেকের ব্যবধানে খোলা তেলের দাম লিটারে বেড়েছে চার থেকে সাত টাকা। ফলে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।  তাদের অভিযোগ, বৈশ্বিক যুদ্ধের অজুহাতে রমজান ও ঈদ সামনে রেখে বোতলজাত সয়াবিন […]

হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অর্ধেক চিকিৎসক

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক ঝটিকা সফরে যান তিনি। এসময় তিনি হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীরদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বার পরির্দশন করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ১ ঘণ্টা অবস্থান নিয়েও হাসপাতালটিতে অর্ধেক […]

গান-বাজনা ‘হারাম’ ঘোষণা করে গ্রামজুড়ে মসজিদ কমিটির নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি জামে মসজিদের কমিটি ‘সমাজ সংস্কার’-এর নামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো হারাম ঘোষণা করেছে। একইসঙ্গে এলাকায় কোনো বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা করলে সেখানে ধর্মীয় রীতিতে বিয়ে পড়াতে যাবেন না স্থানীয় আলেমরা বলেও সিদ্ধান্ত নেন কমিটির মেম্বাররা। অন্তত দুই মাস আগে এ বিষয়ে এলাকায় একটি নোটিশ জারি করে মসজিদ কমিটি। পরে বিষয়টি সম্প্রতি জানাজানি হলে […]

সোবহানীঘাটে র‍্যাব-৯ এর অভিযান: ক্রয় রশিদ না রাখায় ১২ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও সঠিক হিসাবপত্র সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)–এর র‌্যাব-৯। অভিযানে ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ না করার অভিযোগে ১২টি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার সিলেট নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা সোবহানীঘাট–এ পরিচালিত এ অভিযানে বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো […]

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী কয়েক দিন দেশের একাধিক অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি বিভাগে এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। […]

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

আজ শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এসময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তারেক রহমানকে শারীরিক ভয়াবহ নির্যাতনের অভিযোগ ওঠে। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে […]