লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও ২০ জন নিহত

লেবাননের বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার রাজধানীর কেন্দ্রের এলাকা বাশুরায় নতুন করে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকার বাসিন্দাদের একটি ভবন থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী ছাড়াও দক্ষিণ ও পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরে বৈরুতে ইসরায়েলি […]

তিন মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিট্যান্স

চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশে মোট ৮৬৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের তিন মাসের তুলনায় ১৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। একই সঙ্গে বছরওয়ারি হিসেবে এ প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। এই সময়ে সৌদি আরব থেকে ১৩০ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সেখান থেকে এসেছে ১১৭ […]

বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩, কয়েকজন আশঙ্কাজনক

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে উন্নত […]

র‍্যাব ডিজি, এসবি-সিআইডি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তাসহ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে রদবদলের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক, পুলিশ সদর […]

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তিন সপ্তাহে প্রবেশ করলেও শান্তি ফেরার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালি দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মিত্র দেশগুলো হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে তেমন সাড়া দেয়নি। কোনো দেশ সরাসরি এখনও জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি। তবে যুক্তরাজ্য ট্রাম্পের আহ্বান বিবেচনা করছে বলে জানিয়েছে। দেশটি হরমুজ চালু করতে বিকল্প […]

অপেক্ষায় সাকিব

পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। এরই মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে। ফলে সাকিব কবে এবং কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, তা এখনো অনিশ্চিত।সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক […]

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিলেটের সদর আলী সহ বাংলাদেশির মৃত্যু 

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় শোকাহত দেশ। তাদেরই একজন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা সদর আলী।শুক্রবার রাতে সাহ্‌রি রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়। নিহত সদর আলী উপজেলা সদরের মহব্বতখানী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। পেশায় ছিলেন রাজমিস্ত্রি। পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপ যান […]

সিলেটে টানা বৃষ্টি ও হাওরে আগাম বন্যার আশঙ্ক

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চারটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রবৃষ্টি ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ […]

আরও পাঁচ সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তারা পাঁচজনই বিএনপির নেতা। আজ রোববার তারা দায়িত্ব নেবেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না […]

জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

ঈদুল ফিতর সামনে রেখে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ ও বিক্রি করা যাবে। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক […]