বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। ওই তরুণকে খুঁজছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে। বিন্তি রায়েরবাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। হাজারীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মেয়েকে হারিয়ে ঢাকা […]
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দুপুরে, জানা যাবে যেভাবে

৪৫,২০০ শিক্ষার্থী পাচ্ছে বৃত্তি দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ হচ্ছে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে। এবার দুই ক্যাটেগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। মঙ্গলবার ঢাকা […]
চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে ৬ বছরে ৮০০ আগুন-বিস্ফোরণ

হালিশহরের ঘটনায় আরও দুজনের মৃত্যু বাংলাদেশচট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে ৬ বছরে ৮০০ আগুন-বিস্ফোরণহালিশহরের ঘটনায় আরও দুজনের মৃত্যুচট্টগ্রাম বিভাগে গত ছয় বছরে গ্যাসলাইন লিকেজে আট শতাধিক অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এসব ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন, সেই হিসাব নেই কারও কাছে। প্রতিটি বড় ঘটনার পর তদন্ত কমিটি হয়। তারা কিছু সুপারিশ দেয়। কিন্তু এর […]
১০ মার্চ থেকে বদলে যাবে সুবিধাভোগীদের তালিকা—আসছে ‘ফ্যামিলি কার্ড’, শুরু ১৪ উপজেলায়!

উল্লিখিত বক্তব্যে বলা হয়েছে, আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে এবং এর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঘোষণাটি প্রশাসনিক, সামাজিক এবং রাজনৈতিক—তিনটি দিক থেকেই গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দাবি রাখে।প্রথমত, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মূল লক্ষ্য কী—তা বোঝা জরুরি। সাধারণত এ ধরনের কার্ডভিত্তিক উদ্যোগ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরকারি সহায়তা […]
ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে
সচিবালয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকাল সাড়ে ১০টায় তিনি নিউমুরিং টার্মিনাল সংক্রান্ত সভা করেন। এরপর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্পর্কিত বিশেষ সভা।সভায় অংশ নেবেন অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা। এছাড়া […]
পুলিশের নতুন পোশাক পরিবর্তনের আহ্বান
বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পোশাক পরিবর্তনের আগে আরও গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।বিবৃতিতে […]