৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিলো। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি এক পর্যায়ে অনেকগুলো বছর বন্ধ থাকলেও বর্তমানে অনুষ্ঠানটি বিটিভিতে আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে শিশু কিশোরদের […]
ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান সরকারের। সে লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই […]
লে. কর্নেল মো. আফজাল নাছের গ্রেপ্তার হয়েছেন

১/১১ সরকারের সময় ডিজিএফআইয়ে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের (৬১) গ্রেপ্তার হয়েছেন। রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের […]
২২০ রান করেও হার কেকেআর এর ডেথ ওভার কিং ফিজকে কী মিস করছে?

২২০ রান করেও হার। এমন শুরু দুঃস্বপ্নেও হয়ত ভাবেনি কলকাতা নাইট রাইডার্স। পেসাররা রান বিলালেন পানির মতো। ২৫ কোটি রুপির ক্যামেরন গ্রিন বল করতে পারছেন না। এত সব যখন হচ্ছে, তখন প্রশ্ন উঠেই যাচ্ছে- মুস্তাফিজুর রহমানকে কি মিস করছে কেকেআর?আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ২২০ রান করেও ৫ বল হাতে রেখে হেরেছে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ান্স ৬ […]
র্যাব-৯ অভিযানে দোয়ারাবাজার গণধর্ষণ মামলার মূল আসামি অমল দাস গ্রেফতার

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য […]
দৌলতদিয়ায় দুর্ঘটনা: ২৬ মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়কের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), ছেলে আহনাফ তাহমিদ খান (২৫), সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), সজ্জনকান্দার মৃত ডা. আবদুল […]
কক্সবাজারে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন। তিনি বলেন, চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সামনে থাকা […]
রাজস্ব আদায় সংক্রান্ত পাঁচ অধ্যাদেশ আইনে পরিণত হচ্ছে

মন্ত্রিপরিষদের বৈঠকে রাজস্বসংক্রান্ত পাঁচটি আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনুষ্ঠিত হলেও আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় সময় পরিবর্তন করে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে […]
জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁরা অনুষ্ঠানে যোগ দেন। আজকের এ আয়োজনে থাকছে ফ্লাই পাস্ট। জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে এসেছেন দর্শনার্থীও। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা […]
ডিজেলের চাহিদা বেশি, ঘাটতি কম

দেশে ব্যবহৃত জ্বালানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল; ৬২ শতাংশ। দেশে চলমান জ্বালানি সংকটে ডিজেল নিয়ে ভোগান্তি তুলনামূলক কম। অনেক পাম্পে অকটেন ও পেট্রোল না মিললেও ডিজেল বিক্রি করতে দেখা গেছে। অকটেন ও পেট্রোলের তুলনায় সরবরাহ বেশি হওয়ায় ডিজেল সংগ্রহে দুর্ভোগ কম। ডিজেল বেশি ব্যবহৃত হয় দূরপাল্লার গাড়িতে। বিভিন্ন পরিবহন কোম্পানির নিজস্ব পাম্প […]