Dhaka ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট সফর শেষে বঙ্গভবনে ফিরছেন রাষ্ট্রপতি নানা বাড়ি বেড়াতে এসে বাসচাপায় নি হ ত ৬ বছরের ছোট্ট মাহির সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লাখ টাকা সহায়তা নাগরিক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট সিলেট মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে হঠাৎ চলে গেল বিদ্যুৎ রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন সিলেট মহানগর বিএনপির অপহরণের পর ধ র্ষ ণ: লজ্জা সইতে না পেরে স্কুলছাত্রীর আ.ত্মহ.ত্যা, গ্রেফতার ২ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃ.ত্যুদণ্ড সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট সফর শুরু রাষ্ট্রপতির

অপহরণের পর ধ র্ষ ণ: লজ্জা সইতে না পেরে স্কুলছাত্রীর আ.ত্মহ.ত্যা, গ্রেফতার ২

পঞ্চগড়ে এক স্কুলছাত্রী ধর্ষণ এবং পরবর্তীতে লজ্জা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে ওই স্কুলছাত্রী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রবিবার রাতেই অভিযান চালিয়ে মো সোহেল (২৫) ও মো. রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামে।

মামলার এজাহারসূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী পঞ্চগড় সদর উপজেলার শালমারা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে সোহেল তাকে বিভিন্ন কুপ্রস্তাব ও প্রেমের নিবেদন দিয়ে আসছিল। একপর্যায়ে গত ১০ সেপ্টেম্বর রাতে সোহেল ও তার সহযোগীরা কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে গত ১১ সেপ্টেম্বর ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আসামিদের হুমকি ও মানসিক চাপের কারণে গত ১২ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী বাড়িতে কীটনাশকজাতীয় বিষ পান করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে মামলার বাদী (ভুক্তভোগীর বড় ভাই) বলেন, আমার ছোট বোনকে কৌশলে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে এবং আসামিদের হুমকির মুখে সে বাধ্য হয়ে বিষপান করেছিল। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক ফাঁসি ও কঠোর শাস্তি দাবি করছি, যেন আর কোনো বোনের জীবন এভাবে নষ্ট না হয়।পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে

আরও পড়ুনঃ  ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত সাক্ষাৎকার প্রকাশ 
Tag :
জনপ্রিয় পোস্ট

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট সফর শেষে বঙ্গভবনে ফিরছেন রাষ্ট্রপতি

অপহরণের পর ধ র্ষ ণ: লজ্জা সইতে না পেরে স্কুলছাত্রীর আ.ত্মহ.ত্যা, গ্রেফতার ২

Update Time : ০৩:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬