Dhaka ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক চোখ অন্ধ, অন্য চোখেও কম দেখেন; অসুস্থ স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার লড়াই ৯১ বছরের ইউনুছ মিয়ার হঠাৎ সরকারি হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, অতঃপর… সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাথরুমে আটকে রাখা ও গরম খুন্তির ছ্যাঁকা, ১১ বছরের শি শু তানিয়ার শরীরে ধরেছে পচন ভালোবাসে বিয়ে, তিন বছর পর স্বামীর হাতেই প্রাণ গেল মিমের চুল কাটতে বের হয়ে ৭ মাস পর ফিরলেন রায়হান, এক পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি আগামীকাল এক দিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি, করবেন মাজার জিয়ারত সময় শেষ হলেও পার্থকে আরও ৮ মিনিট বক্তব্যের সুযোগ, স্পিকারের সঙ্গে রসিকতা ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য লজ্জার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ত্রীকে হত্যার পর ফজরের নামাজ পড়ে পালালেন স্বামী, অতঃপর..

আগামীকাল এক দিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি, করবেন মাজার জিয়ারত

এক দিনের সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি সিলেটের দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

এরপর তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত ও দোয়া শেষে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরের সময় নির্ধারিত রুটে যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেট মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাবেন।

রাষ্ট্রপতির এক দিনের এই সফরকে ঘিরে সিলেট নগরীতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  তৃণমূল থেকে খেলাধুলাকে জনপ্রিয় করতে চান আমিনুল
Tag :
জনপ্রিয় পোস্ট

এক চোখ অন্ধ, অন্য চোখেও কম দেখেন; অসুস্থ স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার লড়াই ৯১ বছরের ইউনুছ মিয়ার

আগামীকাল এক দিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি, করবেন মাজার জিয়ারত

Update Time : ১২:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এক দিনের সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি সিলেটের দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

এরপর তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত ও দোয়া শেষে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরের সময় নির্ধারিত রুটে যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেট মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাবেন।

রাষ্ট্রপতির এক দিনের এই সফরকে ঘিরে সিলেট নগরীতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী