Dhaka ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:১০:০০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৫১৭ Time View

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

  • জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা। ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সমকালকে বলেন, রোববার রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভির প্রেমিকা ইফফাত আরা তিথি ও মা শিউলিসহ পরিবারের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বলা হয়, আত্মহত্যা করেছেন ইকরা। আলভী নিজেও ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন।জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ সময় বিষয়টি আড়ালে থাকলেও ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে, দাম্পত্য জীবনে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ তুলে ইকরার ব্যক্তিগত কিছু চ্যাট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আরও পড়ুনঃ  প্রেম নয়, বাসা ভাড়ার টাকা জোগাড়ে চুরি; ধরা পড়ে একে একে তিন খুন!
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ১২:১০:০০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

  • জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা। ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সমকালকে বলেন, রোববার রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভির প্রেমিকা ইফফাত আরা তিথি ও মা শিউলিসহ পরিবারের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বলা হয়, আত্মহত্যা করেছেন ইকরা। আলভী নিজেও ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন।জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ সময় বিষয়টি আড়ালে থাকলেও ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে, দাম্পত্য জীবনে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ তুলে ইকরার ব্যক্তিগত কিছু চ্যাট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আরও পড়ুনঃ  বড় সুখবর! বিনা খরচে ভাষা শিখে জাপানে চাকরির সুযোগ