Dhaka ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

ইকরা তালাক চেয়েছিল: জাহের আলভী 

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫২২ Time View

স্ত্রী ইকরার আত্মহত্যার পর সহশিল্পী ইফফাত আরা তিথির সাথে পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা জাহের আলভীর। সোমবার এক ভিডিও বার্তায় আলভী দাবি করেন, দীর্ঘদিন ধরে ইকারার সঙ্গে দাম্পত্য কলহ চলে আসছিল। তিথির সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই তাদের সম্পর্কে তিক্ততা ছিল।ভিডিও বার্তায় আলভী বলেন, ‘ইকরা অনেক আগে থেকেই আমার কাছে তালাক চাইত। কিন্তু আমি নিজে ভাঙা পরিবারে বড় হওয়া সন্তান বলে কখনোই বিচ্ছেদ চাইনি।’ তিনি আরও অভিযোগ করেন, বাইরের কিছু মানুষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ তাদের ব্যক্তিগত জীবনকে বিষাক্ত করে তুলেছিল।

তার কাছে এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ আছে যা তিনি পরবর্তী সময়ে প্রকাশ করবেন বলে জানান। এদিকে স্ত্রীর আত্মহত্যার আগে একটি নাটকের শুটিংয়ে নেপালে গিয়েছিলেন আলভী। ভালোবেসে ইকরাকে বিয়ে করলেও স্ত্রীর শেষ বিদায়ে হাজির হতে পারেননি তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে আলভী দাবি করেন, দেশে ফিরলে গণপিটুনি বা মব জাস্টিসের শিকার হওয়ার ভয়ে তিনি নেপাল থেকে ফিরতে পারেননি। আলভী জানান, নেপালের বিমানবন্দর পর্যন্ত এলেও সেখানে খবর পান যে তাকে মারধর করার জন্য লোক ওত পেতে আছে। তিনি বলেন, ‘আমি দেশে আসামাত্রই মব তৈরি হতো। আমার ফোনে অনবরত হুমকি আসছিল।’ নিজের নিরাপত্তা এবং একমাত্র সন্তান রিজিকের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি শেষ মুহূর্তে দেশে ফেরার সিদ্ধান্ত পরিবর্তন করেন। 

আরও পড়ুনঃ  দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

ইকরা তালাক চেয়েছিল: জাহের আলভী 

Update Time : ১২:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

স্ত্রী ইকরার আত্মহত্যার পর সহশিল্পী ইফফাত আরা তিথির সাথে পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা জাহের আলভীর। সোমবার এক ভিডিও বার্তায় আলভী দাবি করেন, দীর্ঘদিন ধরে ইকারার সঙ্গে দাম্পত্য কলহ চলে আসছিল। তিথির সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই তাদের সম্পর্কে তিক্ততা ছিল।ভিডিও বার্তায় আলভী বলেন, ‘ইকরা অনেক আগে থেকেই আমার কাছে তালাক চাইত। কিন্তু আমি নিজে ভাঙা পরিবারে বড় হওয়া সন্তান বলে কখনোই বিচ্ছেদ চাইনি।’ তিনি আরও অভিযোগ করেন, বাইরের কিছু মানুষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ তাদের ব্যক্তিগত জীবনকে বিষাক্ত করে তুলেছিল।

তার কাছে এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ আছে যা তিনি পরবর্তী সময়ে প্রকাশ করবেন বলে জানান। এদিকে স্ত্রীর আত্মহত্যার আগে একটি নাটকের শুটিংয়ে নেপালে গিয়েছিলেন আলভী। ভালোবেসে ইকরাকে বিয়ে করলেও স্ত্রীর শেষ বিদায়ে হাজির হতে পারেননি তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে আলভী দাবি করেন, দেশে ফিরলে গণপিটুনি বা মব জাস্টিসের শিকার হওয়ার ভয়ে তিনি নেপাল থেকে ফিরতে পারেননি। আলভী জানান, নেপালের বিমানবন্দর পর্যন্ত এলেও সেখানে খবর পান যে তাকে মারধর করার জন্য লোক ওত পেতে আছে। তিনি বলেন, ‘আমি দেশে আসামাত্রই মব তৈরি হতো। আমার ফোনে অনবরত হুমকি আসছিল।’ নিজের নিরাপত্তা এবং একমাত্র সন্তান রিজিকের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি শেষ মুহূর্তে দেশে ফেরার সিদ্ধান্ত পরিবর্তন করেন। 

আরও পড়ুনঃ  ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া যোগ্য হিন্দু-শিখ-জৈনদের নাগরিকত্ব দেবে ভারত: অমিত শাহ