Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশরুমে গিয়ে বিপাকে প্রবাসী, ৯৯৯-এ ফোনে মিলল সহায়

সৌদি আরব থেকে দেশে ফিরে বাড়ির পথে বিপাকে পড়েছিলেন এক প্রবাসী। দিনাজপুরের দশমাইলে বাস থামার পর ওয়াশরুমে যাওয়ার সুযোগ নেন তিনি। কিন্তু ফিরে এসে দেখেন, তাকে রেখেই বাসটি চলে গেছে। বাসের ভেতরে রয়ে যায় তার দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও গুরুত্বপূর্ণ মালামাল।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান ওই প্রবাসী। তার ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। শেষ পর্যন্ত চলন্ত বাসটি থামিয়ে তার লাগেজ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, সৌদি আরবপ্রবাসী ওই ব্যক্তির নাম মোজাম্মেল। রোববার ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি।

পথে দিনাজপুরের দশমাইলে যাত্রী ওঠানোর জন্য বাসটি থামলে মোজাম্মেল বাসের সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে দেখতে পান, বাসটি আর সেখানে নেই। তার সঙ্গে থাকা দুটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট এবং বিদেশ থেকে আনা বিভিন্ন সামগ্রীসহ লাগেজ বাসের ভেতরেই ছিল।

এ অবস্থায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান এবং সহায়তা চান। তার কাছ থেকে তথ্য নিয়ে দ্রুত সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়।

পরে দিনাজপুরের বীরগঞ্জ থানার একটি পুলিশ দল বাসটির অবস্থান শনাক্ত করে শহিদ মিনার মোড় এলাকায় সেটি থামায়। সেখান থেকে মোজাম্মেলের লাগেজ, দুটি পাসপোর্ট ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

পুলিশের উদ্ধার করা জিনিসপত্র থানায় নিয়ে যাওয়ার পর মোজাম্মেল সেখানে উপস্থিত হন। পরে যাচাই শেষে তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোজাম্মেলের ফোন পাওয়ার পর দ্রুত সমন্বয়ের মাধ্যমে পুলিশকে ঘটনাটি জানানো হয় এবং বীরগঞ্জ থানা পুলিশ বাসটি থামিয়ে তার মালামাল উদ্ধার করে।

আরও পড়ুনঃ  উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দেওয়া হলো মামলা

দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশে ফেরার পর এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লেও শেষ পর্যন্ত ৯৯৯-এর দ্রুত সহযোগিতায় নিজের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল ফিরে পান ওই প্রবাসী।

Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

ওয়াশরুমে গিয়ে বিপাকে প্রবাসী, ৯৯৯-এ ফোনে মিলল সহায়

Update Time : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরব থেকে দেশে ফিরে বাড়ির পথে বিপাকে পড়েছিলেন এক প্রবাসী। দিনাজপুরের দশমাইলে বাস থামার পর ওয়াশরুমে যাওয়ার সুযোগ নেন তিনি। কিন্তু ফিরে এসে দেখেন, তাকে রেখেই বাসটি চলে গেছে। বাসের ভেতরে রয়ে যায় তার দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও গুরুত্বপূর্ণ মালামাল।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান ওই প্রবাসী। তার ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। শেষ পর্যন্ত চলন্ত বাসটি থামিয়ে তার লাগেজ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, সৌদি আরবপ্রবাসী ওই ব্যক্তির নাম মোজাম্মেল। রোববার ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি।

পথে দিনাজপুরের দশমাইলে যাত্রী ওঠানোর জন্য বাসটি থামলে মোজাম্মেল বাসের সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে দেখতে পান, বাসটি আর সেখানে নেই। তার সঙ্গে থাকা দুটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট এবং বিদেশ থেকে আনা বিভিন্ন সামগ্রীসহ লাগেজ বাসের ভেতরেই ছিল।

এ অবস্থায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান এবং সহায়তা চান। তার কাছ থেকে তথ্য নিয়ে দ্রুত সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়।

পরে দিনাজপুরের বীরগঞ্জ থানার একটি পুলিশ দল বাসটির অবস্থান শনাক্ত করে শহিদ মিনার মোড় এলাকায় সেটি থামায়। সেখান থেকে মোজাম্মেলের লাগেজ, দুটি পাসপোর্ট ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

পুলিশের উদ্ধার করা জিনিসপত্র থানায় নিয়ে যাওয়ার পর মোজাম্মেল সেখানে উপস্থিত হন। পরে যাচাই শেষে তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোজাম্মেলের ফোন পাওয়ার পর দ্রুত সমন্বয়ের মাধ্যমে পুলিশকে ঘটনাটি জানানো হয় এবং বীরগঞ্জ থানা পুলিশ বাসটি থামিয়ে তার মালামাল উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: প্রার্থী হতে পারেন ফখরুলের ভাই ও মেয়ে, মাঠে প্রস্তুত জামায়াতের দেলাওয়ার