Dhaka ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

কিষানের সেঞ্চুরি-৪৯৬ রানের ম্যাচে ভারতের জয়

  • Reporter Name
  • Update Time : ০৬:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৬ Time View

ভারতের ঝড়ো জয়ে শেষ হলো সিরিজ

দুই দল মিলে ম্যাচে ৪৯৬ রান হয়েছে, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। নিউজিল্যান্ড আরও ২২ রান করলে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গড়া ৫১৭ রান ভাঙতে পারত।

ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে আগুন ঝরিয়েছেন ঈশান কিষান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন কিষান—৪৩ বলে ১০৩ রান। প্রায় আড়াই বছর পর ফেরার পর ভারতীয় দলে এ পারফরম্যান্স নজর কাড়ছে। কিষান মেরেছেন ১০টি ছক্কা, পাওয়ার প্লেতে দুই উইকেটে করেছেন ৫৪ রান। আজকের ম্যাচে ভারতের ইনিংস থেমেছে ২৭১ রানে। এরপর নিউজিল্যান্ডকে ২২৫ রানে অলআউট করে ভারত জিতেছে ৪৬ রানের ব্যবধানে। এই জয়ে ৫-ম্যাচের সিরিজও শেষ হয়েছে ৪-১ ব্যবধানে।

তৃতীয় উইকেটে অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে কিষান ৫৮ বলেই ১৩৭ রান যোগ করেছেন। সূর্যকুমারের বিদায়ের পর হার্দিক পান্ডিয়ার সঙ্গে চতুর্থ উইকেটে ১৮ বলে ৪৮ রান যোগ করে কিষান দলকে শক্ত অবস্থানে রেখেছেন।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনও ঝড় তুলেছেন। দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রের সঙ্গে ৮ ওভারে ১০০ রান যোগ করেন। অ্যালেনের ৩৮ বলে ৮০ রানের ইনিংস থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত দল নির্ধারিত রান রেট ধরে রাখতে পারেনি। শেষ দিকে ইশ সোধি ১৫ বলে ৩৩ রান যোগ করে ব্যবধান কমিয়েছেন।

বোলিংয়ে ভারতের পেসার অর্শদীপ সিং আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন। যদিও ৪ ওভারে দিয়েছেন ৫১ রান, তবে এই বাঁহাতি পেসারের জন্য এটি বড় অর্জন।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কিষানের সেঞ্চুরি-৪৯৬ রানের ম্যাচে ভারতের জয়

Update Time : ০৬:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের ঝড়ো জয়ে শেষ হলো সিরিজ

দুই দল মিলে ম্যাচে ৪৯৬ রান হয়েছে, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। নিউজিল্যান্ড আরও ২২ রান করলে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গড়া ৫১৭ রান ভাঙতে পারত।

ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে আগুন ঝরিয়েছেন ঈশান কিষান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন কিষান—৪৩ বলে ১০৩ রান। প্রায় আড়াই বছর পর ফেরার পর ভারতীয় দলে এ পারফরম্যান্স নজর কাড়ছে। কিষান মেরেছেন ১০টি ছক্কা, পাওয়ার প্লেতে দুই উইকেটে করেছেন ৫৪ রান। আজকের ম্যাচে ভারতের ইনিংস থেমেছে ২৭১ রানে। এরপর নিউজিল্যান্ডকে ২২৫ রানে অলআউট করে ভারত জিতেছে ৪৬ রানের ব্যবধানে। এই জয়ে ৫-ম্যাচের সিরিজও শেষ হয়েছে ৪-১ ব্যবধানে।

তৃতীয় উইকেটে অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে কিষান ৫৮ বলেই ১৩৭ রান যোগ করেছেন। সূর্যকুমারের বিদায়ের পর হার্দিক পান্ডিয়ার সঙ্গে চতুর্থ উইকেটে ১৮ বলে ৪৮ রান যোগ করে কিষান দলকে শক্ত অবস্থানে রেখেছেন।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনও ঝড় তুলেছেন। দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রের সঙ্গে ৮ ওভারে ১০০ রান যোগ করেন। অ্যালেনের ৩৮ বলে ৮০ রানের ইনিংস থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত দল নির্ধারিত রান রেট ধরে রাখতে পারেনি। শেষ দিকে ইশ সোধি ১৫ বলে ৩৩ রান যোগ করে ব্যবধান কমিয়েছেন।

বোলিংয়ে ভারতের পেসার অর্শদীপ সিং আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন। যদিও ৪ ওভারে দিয়েছেন ৫১ রান, তবে এই বাঁহাতি পেসারের জন্য এটি বড় অর্জন।

আরও পড়ুনঃ  মেসির জোড়া গোল, পিছিয়ে পড়েও জিতল মায়ামি