Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল সিলেটে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১ ৭০ বছরের অভাবের সংসার, ৬ বছর ধরে শয্যাশায়ী স্ত্রী—তবুও ছেড়ে যাননি সাজু মিয়া; শেষ বয়সে পাশে দাঁড়াল প্রশাসন যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন সিলেটের শাহ উসামা ক্ষণিকের পরিচয় থেকে যুবককে বিশ্বাস, অতঃপর যা হলো গৃহবধূর বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে চলে যান কর্মকর্তার বাসায়, দুই নারী কর্মচারী সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৯৩ গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার ১৪ হাজার মানুষের

গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার ১৪ হাজার মানুষের

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকায় একটি স্থায়ী সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের প্রায় ১৪ হাজার বাসিন্দা। দীর্ঘদিন ধরে একটি বাঁশের সাঁকো ব্যবহার করেই তাদের দৈনন্দিন চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, এলাকার গুরুত্বপূর্ণ একটি খালের ওপর সেতু না থাকায় নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। সময়ের সঙ্গে সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এটি ব্যবহার করছেন এলাকাবাসী।

সাঁকো দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের সাঁকো পারাপারে বেশি ঝুঁকি নিতে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তি ও প্রসূতি নারীদেরও এই সাঁকো পার করে নিতে হয়। এতে অনেক সময় রোগী নিয়ে স্বজনদের বিপাকে পড়তে হয়।

যোগাযোগ সমস্যার কারণে স্থানীয় কৃষকরাও ক্ষতির মুখে পড়ছেন। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়ার সময় বাড়তি ঝুঁকি ও পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে। ব্যবসায়ীদেরও পণ্য পরিবহনে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

এলাকাবাসী দ্রুত জায়গাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ডিআইইউর ১৩তম সমাবর্তনে ডিগ্রি পেলেন ৪০২০ শিক্ষার্থী
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু

গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার ১৪ হাজার মানুষের

Update Time : ০৫:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকায় একটি স্থায়ী সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের প্রায় ১৪ হাজার বাসিন্দা। দীর্ঘদিন ধরে একটি বাঁশের সাঁকো ব্যবহার করেই তাদের দৈনন্দিন চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, এলাকার গুরুত্বপূর্ণ একটি খালের ওপর সেতু না থাকায় নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। সময়ের সঙ্গে সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এটি ব্যবহার করছেন এলাকাবাসী।

সাঁকো দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের সাঁকো পারাপারে বেশি ঝুঁকি নিতে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তি ও প্রসূতি নারীদেরও এই সাঁকো পার করে নিতে হয়। এতে অনেক সময় রোগী নিয়ে স্বজনদের বিপাকে পড়তে হয়।

যোগাযোগ সমস্যার কারণে স্থানীয় কৃষকরাও ক্ষতির মুখে পড়ছেন। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়ার সময় বাড়তি ঝুঁকি ও পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে। ব্যবসায়ীদেরও পণ্য পরিবহনে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

এলাকাবাসী দ্রুত জায়গাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিজিবির অভিযানে অবৈধ মজুদকৃত ডিজেল উদ্ধার,