Dhaka ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম রেনু মিয়া। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি ওই এলাকাতেই।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন।

পুলিশের ভাষ্য, এ সময় সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। তবে মানুষের উপস্থিতির সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই কৌশলে সেখান থেকে সরে যান রেনু মিয়া।

ঘটনার পর তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন।

পুলিশ বলছে, পালিয়ে যাওয়া ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  গ্রেপ্তার আ.লীগ নেতা পল্লব,শুনানি শেষে কারাগারে প্রেরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

Update Time : ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম রেনু মিয়া। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি ওই এলাকাতেই।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন।

পুলিশের ভাষ্য, এ সময় সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। তবে মানুষের উপস্থিতির সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই কৌশলে সেখান থেকে সরে যান রেনু মিয়া।

ঘটনার পর তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন।

পুলিশ বলছে, পালিয়ে যাওয়া ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মীকে হ ত্যা