Dhaka ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি ফার্মেসি থেকে ওষুধ চুরির সময় মো. আলামিন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে দোকান মালিক তাকে শাস্তিস্বরূপ ১০০ রাকাত নফল নামাজ পড়ান বলে জানা গেছে।

দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় জহুরুল ইসলামের মালিকানাধীন তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপে এ ঘটনা ঘটে। আটক আলামিন উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

ফার্মেসির স্বত্বাধিকারী জহুরুল ইসলাম জানান,  দুপুর ১২টার দিকে তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এ সুযোগে আলামিন দোকানের গেটে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করার চেষ্টা করেন।

তবে ওষুধ নেওয়ার সময় হঠাৎ চেয়ারটি ভেঙে যায়। এতে আলামিন মাটিতে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পাশের দোকানদার মাসুদ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে আটক করেন। পরে আশপাশের লোকজন সেখানে জড়ো হলে আলামিন ওষুধ চুরির কথা স্বীকার করেন বলে জানান দোকান মালিক।

এ সময় স্থানীয়রা তাকে মারধর না করে ভিন্ন ধরনের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। শাস্তিস্বরূপ আলামিনকে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়।

পার্শ্ববর্তী কীটনাশকের দোকানি জিল্লুর রহমান মামুন বলেন, আলামিনকে দীর্ঘ সময় নামাজ পড়ানো না হলে স্থানীয় লোকজন তাকে মারধর করতে পারতেন। সে কারণে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, নামাজের মাধ্যমে আলামিন যেন নিজের ভুল বুঝতে পারেন, অপরাধের জন্য অনুতপ্ত হন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন—এ উদ্দেশ্যেই তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।

পরে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো শেষে আলামিনকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুনঃ  নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু?
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক

Update Time : ০৪:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি ফার্মেসি থেকে ওষুধ চুরির সময় মো. আলামিন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে দোকান মালিক তাকে শাস্তিস্বরূপ ১০০ রাকাত নফল নামাজ পড়ান বলে জানা গেছে।

দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় জহুরুল ইসলামের মালিকানাধীন তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপে এ ঘটনা ঘটে। আটক আলামিন উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

ফার্মেসির স্বত্বাধিকারী জহুরুল ইসলাম জানান,  দুপুর ১২টার দিকে তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এ সুযোগে আলামিন দোকানের গেটে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করার চেষ্টা করেন।

তবে ওষুধ নেওয়ার সময় হঠাৎ চেয়ারটি ভেঙে যায়। এতে আলামিন মাটিতে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পাশের দোকানদার মাসুদ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে আটক করেন। পরে আশপাশের লোকজন সেখানে জড়ো হলে আলামিন ওষুধ চুরির কথা স্বীকার করেন বলে জানান দোকান মালিক।

এ সময় স্থানীয়রা তাকে মারধর না করে ভিন্ন ধরনের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। শাস্তিস্বরূপ আলামিনকে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়।

পার্শ্ববর্তী কীটনাশকের দোকানি জিল্লুর রহমান মামুন বলেন, আলামিনকে দীর্ঘ সময় নামাজ পড়ানো না হলে স্থানীয় লোকজন তাকে মারধর করতে পারতেন। সে কারণে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, নামাজের মাধ্যমে আলামিন যেন নিজের ভুল বুঝতে পারেন, অপরাধের জন্য অনুতপ্ত হন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন—এ উদ্দেশ্যেই তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।

পরে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো শেষে আলামিনকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুনঃ  অটোরিকশা থেকে নামিয়ে ছাত্রদলকর্মীকে কুপিয়ে জখম!