Dhaka ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী? ডেঙ্গু পরিস্থিতির অবনতি, সেপ্টেম্বরেই ৬০ মৃত্যু এক চোখ অন্ধ, অন্য চোখেও কম দেখেন; অসুস্থ স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার লড়াই ৯১ বছরের ইউনুছ মিয়ার হঠাৎ সরকারি হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, অতঃপর… সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাথরুমে আটকে রাখা ও গরম খুন্তির ছ্যাঁকা, ১১ বছরের শি শু তানিয়ার শরীরে ধরেছে পচন ভালোবাসে বিয়ে, তিন বছর পর স্বামীর হাতেই প্রাণ গেল মিমের চুল কাটতে বের হয়ে ৭ মাস পর ফিরলেন রায়হান, এক পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি আগামীকাল এক দিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি, করবেন মাজার জিয়ারত সময় শেষ হলেও পার্থকে আরও ৮ মিনিট বক্তব্যের সুযোগ, স্পিকারের সঙ্গে রসিকতা

ডাচদের উড়িয়ে সাতে সাত বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৬ Time View

বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার সিক্সের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাচদের ৭ উইকেটে উড়িয়ে দিয়ে টানা সপ্তম জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করলেন নিগার সুলতানা জ্যোতিরা। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে টানা সাত জয়ে অপরাজিত থেকেই নিজেদের দাপট জানায় লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার মুলপানিতে নেদারল্যান্ডসের দেওয়া ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডসকে শুরুতেই চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। নাহিদা আক্তার, মারুফা ও স্বর্ণা আক্তারদের বোলিং তোপে মাত্র ২৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ডাচরা। সেখান থেকে রবিন রিজকের ৪৫ বলে ৩৯ রান ও সানিয়া খুরানার ৩৭ বলে অপরাজিত ৪৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রানের সম্মানজনক পুঁজি পায় তারা। বাংলাদেশের হয়ে বল হাতে ১০ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া মারুফা, রাবেয়া ও স্বর্ণা একটি করে উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে মাত্র ৬ রান তুলতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০)। তিনে নামা শারমিন আক্তার সুপ্তাও ১৩ রানের বেশি করতে পারেননি।

টপ অর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে সহজ জয় পায় বাংলাদেশ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪৪ বলে ৭ চারে অপরাজিত ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন জ্যোতি। অন্যদিকে, তাকে যোগ্য সঙ্গ দিয়ে ২৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস উপহার দেন মোস্তারি, যেখানে ছিল ৫টি চার ও ১টি ছক্কার মার।

আরও পড়ুনঃ  ২২০ রান করেও হার কেকেআর এর ডেথ ওভার কিং ফিজকে কী মিস করছে?
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী?

ডাচদের উড়িয়ে সাতে সাত বাংলাদেশের

Update Time : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার সিক্সের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাচদের ৭ উইকেটে উড়িয়ে দিয়ে টানা সপ্তম জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করলেন নিগার সুলতানা জ্যোতিরা। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে টানা সাত জয়ে অপরাজিত থেকেই নিজেদের দাপট জানায় লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার মুলপানিতে নেদারল্যান্ডসের দেওয়া ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডসকে শুরুতেই চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। নাহিদা আক্তার, মারুফা ও স্বর্ণা আক্তারদের বোলিং তোপে মাত্র ২৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ডাচরা। সেখান থেকে রবিন রিজকের ৪৫ বলে ৩৯ রান ও সানিয়া খুরানার ৩৭ বলে অপরাজিত ৪৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রানের সম্মানজনক পুঁজি পায় তারা। বাংলাদেশের হয়ে বল হাতে ১০ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া মারুফা, রাবেয়া ও স্বর্ণা একটি করে উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে মাত্র ৬ রান তুলতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০)। তিনে নামা শারমিন আক্তার সুপ্তাও ১৩ রানের বেশি করতে পারেননি।

টপ অর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে সহজ জয় পায় বাংলাদেশ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪৪ বলে ৭ চারে অপরাজিত ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন জ্যোতি। অন্যদিকে, তাকে যোগ্য সঙ্গ দিয়ে ২৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস উপহার দেন মোস্তারি, যেখানে ছিল ৫টি চার ও ১টি ছক্কার মার।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন